তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখনও পুরোপুরি থামেনি। ইরানের সঙ্গে পরিস্থিতি ফের জটিল আকার নিতে পারে, এমন আশঙ্কায় নিজেদের গোলাবারুদের মজুত ধরে রাখতে চাইছে আমেরিকা। আর সেই কারণেই স্থগিত করা হয়েছে তাইওয়ানের অস্ত্র চুক্তি। তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে আটকে দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটনের এক শীর্ষ কর্মকর্তা।

বৃহস্পতিবার মার্কিন সিনেটর প্রতিরক্ষা বিষয়ক এক অধিবেশনে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও জানান, বর্তমানে আমেরিকা তাদের সামরিক মজুত পুনর্মূল্যায়ন করছে। বিশেষ করে ‘এপিক ফিউরি’ নামে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য পর্যাপ্ত গোলাবারুদ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আপাতত অস্ত্র সরবরাহ প্রক্রিয়ায় বিরতি দেওয়া হলেও এটি স্থায়ী সিদ্ধান্ত নয়। পরিস্থিতি পর্যালোচনা করে পরে আবারও বৈদেশিক সামরিক বিক্রি চালু করা হতে পারে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির যেকোনো সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেবেন বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন: নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন কংগ্রেস তাইওয়ানের জন্য প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ অনুমোদন করে। তবে সেটি কার্যকর করতে প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এদিকে, গত ৮ এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি এলেও এখনও কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তাইওয়ানের সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশটির প্রধানমন্ত্রী চো জুং-তাই বলেছেন, আমেরিকার অবস্থান যাই হোক না কেন, তাইপে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে অস্ত্র কেনা চালিয়ে যাবে। অন্যদিকে, আন্তর্জাতিক সংকট বিশ্লেষক উইলিয়াম ইয়াং সতর্ক করে বলেছেন, আমেরিকার এই সাময়িক স্থগিতাদেশ তাইওয়ানে ওয়াশিংটনের প্রতিশ্রুতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। একইসঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট অনুমোদন করাও তাইওয়ান সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, তাইওয়ানের অস্ত্র প্যাকেজ অনুমোদনের বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। উল্লেখ্য, চিন বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে এবং তাইপের প্রতি আমেরিকার সামরিক ও রাজনৈতিক সমর্থনের বিরোধিতা করে থাকে।

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা