‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

এবার প্রসব পরবর্তী বিষন্নতা নিয়ে মুখ খুললেন পরিণীতি চোপড়া। গতবছর ১৯ সেপ্টেম্বর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি। জানিয়েছিলেন, প্রসব পরবর্তী ৬ মাস কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছিল তাঁর। কারও সাহায্য পাননি তিনি। সেই সময়ে স্বামী সিদ্ধার্থ মলহোত্রাকে খুব মিস করেছেন। এবার প্রসব পরবর্তী বিষন্নতা নিয়ে মুখ খুললেন পরিণীতি চোপড়া। গতবছর ১৯ সেপ্টেম্বর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। স্বামী রাঘব চাড্ডার সঙ্গে সন্তানের নাম রেখেছেন নীর। মা হওয়ার পরে অভিনয়ে কামব্যাক করতে চলেছেন তিনি। তবে সন্তান হওয়ার পর প্রচণ্ড শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে কেটেছে অভিনেত্রীর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, প্রসব পরবর্তী বিষণ্ণতা, মানসিক ও শারীরিক ধকল কাটিয়ে শুধুমাত্র পরিবারের সমর্থনে একজন নতুন মা হিসেবে ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে শিখছেন।

পরিণীতির কথায়, অনেকেই মনে করেন মাতৃত্বকালীন সময় শেষ হয়ে গেলে এবং সন্তান জন্ম নিলেই কঠিন সময়টা শেষ হয়ে যায়। কিন্তু তা নয়! সন্তান প্রসবের পরেও একজন মায়ের চিকিৎসা সেবা, মানসিক যত্নের প্রয়োজন হয়। যা তাঁকে অসুস্থতা কাটাতে সাহায্য করে। কিন্তু প্রসব পরবর্তী যত্ন নিয়ে তেমন আলোচনা হয় না। সন্তান জন্মের পর একজন মহিলার আগের অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগে। কিছু মানুষ প্রায়শই ‘বিষণ্ণতা’ শব্দটির অপব্যবহার করে। তারা শুধু ভাবে, বিষন্নতায় আছে মানে মহিলাটি দুঃখে রয়েছে। কিন্তু তাঁরা বোঝে না, তিনি প্রসব পরবর্তী কষ্টকর অবস্থা এবং মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি একটি শিশুকে খাওয়াচ্ছেন, সুতরাং একজন মানুষের যত্ন নিচ্ছেন। শুধু তাই নয়, মাতৃত্ব হল ‘একই সঙ্গে দশটি কাজ’ করার সমান। সন্তানের যত্ন নেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সন্তান জন্মদানের পরের একজন নারীর পাশে সঠিক মানুষ থাকলে তিনি সবকিছু সামলে নিতে পারেন। কিন্তু তিনি যদি সেই সমর্থন না পান, তাহলে তিনি ভেঙে পড়বেন। আর তিনি ভেঙে পড়লে শিশু, পরিবার এবং ঘর-সংসারও ভেঙে পড়বে। তাই প্রসবের পরে একজন মহিলাকে সবসময় আনন্দে রাখা উচিত।’

এদিকে মা হওয়ার পর পরিণীতি নিজের ইউটিউব চ্যানেলও চালু করেছেন। কাজের দিক থেকে, পরিণীতিকে এরপর দেখা যাবে ‘তালাশ: এ মাদার্স সার্চ’ ছবিতে। রেনসিল ডি’সিলভা পরিচালিত এই মিস্ট্রি থ্রিলারটিতে আরও অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন, সোনি রাজদান, জেনিফার উইঙ্গেট, সুমিত ভিয়াস, অনুপ সোনি এবং হারলিন শেট্টি। ছবিটির ‘নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে, কিন্তু এর আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও