দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

এদিকে ছেলের পাঁচবছরের মাথায় আবারও মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। মাস কয়েক আগেই তিনি এই ঘোষণা দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে একের পর দুই সন্তান নেওয়ার ধুম উঠেছে তারকাদের মধ্যে। বর্তমানে দ্বিতীয়বার প্রেগনেন্ট বলিউডের একাধিক অভিনেত্রী। তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, পূজা বন্দোপাধ্যায়। মাস কয়েক আগে দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছেন অনিল কাপুর-কন্যা সোনম কাপুর। মেয়ের দেড় বছর পরে আবারও মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। এদিকে ছেলের পাঁচবছরের মাথায় আবারও মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। মাস কয়েক আগেই তিনি এই ঘোষণা দিয়েছিলেন।

২০২১ সালে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যান তিনি। এরপর তড়িঘড়ি প্রেমিক তথা অভিনেতা কুণাল ভার্মাকে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের ছেলে হয়। ছেলে একটি বুঝতে শিখলেই তাঁরা আবারও বাঙালি মতো গোয়ায় বিয়ে করেন। সুখের সংসার তাঁদের। যদিও বিয়ের পর অভিনেত্রী কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন। পরিবার ও সন্তান নিয়েও ব্যস্ত। ছেলের জন্মের পাঁচবছর পর আবারও তিনি মা হতে চলেছেন। দিন কয়েক আগেই সাধের অনুষ্ঠান গিয়েছে। সেই ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে একটি ছবির মাধ্যমে তিনি বুঝিয়ে ছিলেন, এবার তিনি মেয়ে চান। তাঁর ছেলেও বোন চায়। কর্মসূত্রে মুম্বই থাকলেও তাঁর ভীত কলকাতায়। তিনি একটি ব্রাহ্মণ বাঙালি পরিবারের মেয়ে। সম্প্রতি মায়ের হাতে সাধ খেয়েছেন অভিনেত্রী। ভাত, মাছ-সহ পাঁচপদ সাজিয়ে তাঁর মা তাঁকে সাধ দিয়েছেন। অভিনেত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ছবিগুলি শেয়ার করেছেন। তবে অভিনেত্রীর এখন কত মাস চলছে তা জানা যায়নি।

বছর কয়েক আগে একটি ঘটনায় আইনি বিপাকে পড়েছিলেন পূজা এবং তাঁর স্বামী। একজন বাঙালি পরিচালককে অপহরণ করে তাঁর থেকে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছিল অভিনেত্রী এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দেন তাঁরা। এও সমস্যা এখন মিটে গেছে। আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন তারকা দম্পতি। হিন্দির পাশাপাশি বাংলা চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। দেব, হিরণের নায়িকা হয়েছেন।

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী