বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত প্রায় ২ টো! গরম থেকে একটু স্বস্তি পেতে বাইরে ঘুমোতে গিয়েছিল একটি পরিবার। কিন্তু সেই রাতই হয়ে উঠল তাদের জীবনের শেষ রাত। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে নিয়ন্ত্রণহীন একটি ডাম্পার ট্রাক ঘুমন্ত পরিবারটিকে পিষে দেয় এবং মুহূর্তের মধ্যে মৃত্যু হয় বাবা ও তিন শিশুর। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ফতেহপুর থানা এলাকার ফতেহপুর-মাহমুদাবাদ সড়কের ঝাঁসা গ্রামে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মা।

জানা গিয়েছে, এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির সামনেই ঘুমোচ্ছিলেন ৩৫ বছরের নীরজ, তাঁর স্ত্রী আরতি এবং তিন সন্তান। রাত প্রায় ২টো নাগাদ আচমকাই একটি দ্রুতগতির ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে সেটি। তারপর সোজা গিয়ে উঠে পড়ে ঘুমন্ত পরিবারটির ওপর। বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাসিন্দাদের। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: হোস্টেলে শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় নীরজ এবং তাঁর ১৩ বছরের ছেলে অনুরাগের। গুরুতর আহত অবস্থায় ১০ বছরের অংশিকা ও ৬ বছরের অংশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁদের বাঁচাতে পারেননি। মৃত সন্তানদের মা আরতির অবস্থা এখনও সংকটজনক। তাঁকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য লখনউয়ের লোহিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ