হোস্টেলে ছাত্রীদের শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষকই যখন ভক্ষক! বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্নের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার ইটার্নাল ইউনিভার্সিটিতে ছাত্রীদের হোস্টেলের শৌচাগারের ভেতরে গোপনে ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। প্রসাশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে।

জানা গিয়েছে, কয়েকজন ছাত্রী প্রথমে সন্দেহ করেন যে হোস্টেলের বাথরুমে তাদের ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করা হচ্ছে। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়তেই তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ জানান। অভিযোগ সামনে আসার পর থেকেই ক্যাম্পাসে চরম অস্থিরতা তৈরি হয়। ক্যাম্পাসে ছাত্রীদের অভিযোগ, এত গুরুতর ঘটনার খবর জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়নি। বরং পুলিশকে অনেক দেরি করে জানানো হয়। ঘটনার পর আড়াই ঘণ্টা পর জানানো হয়। এই সময়ে শিক্ষার্থীদের ক্ষোভ ক্রমাগত বাড়তে থাকে এবং তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবশেষে শুক্রবার বিকেলে স্থানীয় পাচ্ছাদ থানায় খবর দেওয়া হয়।

আরও পড়ুন: কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাফাই কর্মী। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ ওঠার পর তিনি ক্যাম্পাস থেকে পালানোর চেষ্টা করেছিলেন। তবে ছাত্রীরা আগে থেকেই সতর্ক থাকায় তাকে আটক করে ফেলে। কিছু ছাত্রী তাকে মারধরও করেন বলে অভিযোগ। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যদিও পুলিশ এখনও অভিযুক্তের গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবুও তদন্তকারীরা জানিয়েছেন যে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং সব দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সিরমৌরের পুলিশ সুপার নিশ্চিন্ত সিং নেগি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ছাত্রছাত্রী, হোস্টেল কর্মী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ছাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরাও। যদিও বিতর্ক বাড়লেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাইতে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস