কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষ জীবনে তো কতকিছুই চায় কিন্তু সব ইচ্ছা পূরণ হয় না। পরিস্থিতির চাপে কত স্বপ্নকে গলা টিপে মারতে হয়। ছোটবেলায় ক্রিকেটার হওয়া স্বপ্ন দেখে বহু শিশুই। ক্রিকেট ব্যাট নিয়ে খেলেনি এমন  সংখ্যা হয়ত খুঁজেই পাওয়া যাবে না। বিশেষ করে ছেলেদের মনের মধ্যে ক্রিকেটার হওয়ার সুপ্ত বাসনা থাকেই। এমন ছেলে খুঁজে পাওয়া কঠিন যে অন্তত একবার নিজেকে টিম ইন্ডিয়ার জার্সিতে কল্পনা করেনি। কিন্তু সময়, দায়িত্ব এবং জীবনের চাহিদা ধীরে ধীরে এই স্বপ্নগুলোকে ঝাপসা করে দেয়। ইচ্ছা থাকলেও স্বপ্ন পূরণ করা হয়ে ওঠে না। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নেটদুনিয়াকে ছোটবেলার অনুভূতির সঙ্গে সংযুক্ত করছে। 

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একজন ব্লিঙ্কিট ডেলিভারি কর্মী কয়েক সেকেন্ডের জন্য জন্য তাঁর ব্যস্ত জীবনকে একপাশে সরিয়ে রেখেছেন। ব্যাট হাতে মেতেছেন ক্রিকেট খেলায়। ভিডিওটিতে দেখা গিয়েছে ওই যুবক একটি অর্ডার পৌঁছে দিতে একটি বাড়িতে গিয়েছেন। ডেলিভারি শেষ করে চলে যাওয়ার জন্য ঘুরতেই তিনি দরজার বাইরে একটি ক্রিকেট ব্যাট পড়ে থাকতে দেখেন। ব্যাটটি তার নজর এড়ায় না। ফিরে যান তাঁর শৈশবে। ব্যাট দেখে এক মুহূর্তের জন্য তিনি ভুলে যান তাঁর কাজ আর সারাদিনের ক্লান্তি। ব্যাট হাতে তুলে নেয় এবং ঠিক একজন পেশাদার ক্রিকেটারের মতো শট অনুশীলন করতে শুরু করেন। তাঁর মুখের আনন্দ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে ক্রিকেট তাঁর কাছে শুধু একটি খেলা নয়, বরং একটি অপূর্ণ স্বপ্ন। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।

এখানেই শেষ নয় ডেলিভারি কর্মী ফিরে যাওয়ার আগে ব্যাটটিতে হালকা করে চুমু খায় এবং তারপর সাবধানে সেটিকে তার আসল জায়গায় রেখে দেয়। এই ছোট্ট মুহূর্তটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, মানুষ এই ঘটনাকে লক্ষ লক্ষ ভারতীয় বালকের অপূর্ণ ক্রিকেট খেলার স্বপ্নের সঙ্গে মেলাতে শুরু করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, দায়িত্ব হয়তো জয়ী হয়েছে, কিন্তু স্বপ্নগুলো মনের গভীরে এখনও বেঁচে আছে। অনেকেই বলেছেন, ভিডিওটি তাদের শৈশবের কথা মনে করিয়ে দিয়েছে। কেউ কেউ শেষ মুহূর্তটি দেখে সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন । 

বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি

কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, যুবভারতী থেকে সরিয়ে দেওয়া হল ‘অদ্ভুত মূর্তি’

রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?

৫ মাস পরও সেন্সরের ছাড়পত্র মিলল না! বিজয়ের ‘জনা নায়গান’ মুক্তিকে ঘিরে অনিশ্চয়তা

রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন ৪ নিয়ম

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর