তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি এবং জমি দখল সহ এলাকায় ত্রাস ছড়ানোর অভিযোগে বিদ্ধ তৃণমূল। একের পর এক কাউন্সিলরের গ্রেফতারির ঘটনায় অস্বস্তি বাড়ছে জোড়াফুল শিবিরে। তোলাবাজি ও জমি দখলের অভিযোগে এবার গ্রেফতার হয়েছেন বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া ওরফে রাখাল।

তৃণমূল জমনায় অনেকেই ভয়ে মুখ খোলার সাহস করতেন না। রাজ্যে পালবদলের পরে পরিস্থিতির বদল হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনওরকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। তোলাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারপরেই অনেকেই তোলাবাজির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। এবার বিধাননগরে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। এই গ্রেফতারি ঘিরে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, সম্রাটের উত্থান হয়েছিল দ্রুত গতিতে। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে জমি শক্ত করেছিলেন তিনি। গত পুর নির্বাচনে তৃণমূলের টিকিট পেয়ে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন। অভিযোগ, তারপর ধীরে ধীরে ক্ষমতার স্বাদ পেতেই শুরু করেছিলেন তোলাবাজি এবং জমি দখলদারি। এক প্রোমোটারকে মারধর ও তোলাবাজির অভিযোগে কয়েকদিন আগেই দেবরাজ ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী নামে আরও একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। বিধাননগর পুরনিগম এখন চরম অস্বস্তিতে। সম্রাটের আগে ৩ কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতরা হলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল এবং ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার। 

 

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে