ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chaterjee) ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’ দেওয়ার অভিযোগে FIR দায়ের করে তদন্ত শুরু হয়েছিল। ২ জনকেই পুলিশ তলব করেছিল। শনিবার গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।

‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক,’ সোশ্যাল মিডিয়ায় ২০২১-সালে এই পোস্টের জেরেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতাকে সমর্থন করে পোস্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এরজেরে তিনিও আইনি জটিলতাতে জড়িয়েছেন। শনিবার তাঁকে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন অভিনেতার পোস্টকে সমর্থন করেছিলেন, সেই নিয়েই প্রশ্ন করা হয়েছে। 

২০২১-এর বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন পরমব্রত। তার সমর্থনে পোস্টের নীচে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘হাহাহা, হোক হোক।’ এই মন্তব্যের জেরেই বৃহস্পতিবার গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’ দিয়েছেন দুই তারকা, সেই অভিযোগেই গড়িয়াহাট থানার দ্বারস্থ হন ওই আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতে পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দুই টলি তারকাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের মধ্যে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছিল। তারপরেই শনিবার গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা। 

সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে। তার মধ্যে ১৫৩-এ ধারাটি জামিন অযোগ্য।

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক