IPL 2026-এ অভিষেকের পর ছেলে অর্জুনকে নিয়ে বাবা শচিনের আবেগঘন পোস্ট ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তান প্রতিষ্ঠিত হোক, স্বপ্ন পূরণ হোক সেটা সমস্ত বাবা-মা চায়। শনিবার (২৩ মে) লখনউ সুপার জায়ান্টসের হয়ে চলতি মরশুমের আইপিএলে অভিষেক হয়েছে শচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। ছেলের প্রথম আইপিএল ম্যাচ নিয়ে বাবা সচিন সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন। ছেলেকে নিয়ে এক বাবার সেই বিশেষ পোস্ট সকলের মন ছুঁয়ে গিয়েছে। ভাইরাল হয়েছে সেই পোস্ট।  

লখনউ ম্যাচ হেরে গেলেও আইপিএলে অভিষেকেই অর্জুন পেয়েছেন সাফল্য। প্রথম ম্যাচেই অর্জুন পাঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরান সিংয়ের উইকেট তুলে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন । ২৬ বছর বয়সী এই খেলোয়াড় চার ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ছেলের এই সাফল্যে গর্বিত হয়েছেন বাবা সচিনও। আইপিএল চলাকালীন অর্জুন যেভাবে নিজেকে সামলেছেন তার প্রশংসা করেছেন শচিন তেন্ডুলকর। খুব বেশি সুযোগ না পাওয়া সত্ত্বেও ধৈর্য ধরে থাকার জন্য ছেলেকে অভিনন্দন জানিয়েছেন সচিন।  অর্জুনকে নিয়ে এক্স হ্যান্ডেলে শচিন লিখেছেন, ‘সাবাশ, অর্জুন। এই মরশুমে তুমি যেভাবে নিজেকে সামলে রেখেছো, তার জন্য আমি গর্বিত। সবসময় নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে, ধৈর্য ধরে, নীরবে কঠোর পরিশ্রম করে এবং একেবারে শেষ ম্যাচ পর্যন্ত সুযোগের জন্য অপেক্ষা করতে হলেও ইতিবাচক মনোভাব বজায় রেখে তুমি সবকিছু করেছো।’ ছেলেকে উৎসাহিত করে তিনি আরও লিখেছেন, ‘ক্রিকেট দক্ষতার পাশাপাশি ধৈর্যেরও পরীক্ষা নেয়, এবং আজ তুমি দুটোই চমৎকারভাবে সামলেছো। মাটিতে পা রেখো, এবং আগের মতোই খেলাটিকে ভালোবাসতে থাকো। তোমাকে সবসময় ভালোবাসি।’

 

আইপিএলের প্লে-অফের দৌড় থেকে লখনউ আগেই ছিটকে গিয়েছে। চলতি মরশুমের শেষ ম্যাচে অর্জুনকে অভিষেক করানো হয়। তিনি পাঁচ বলে ব্যাট করার সুযোগ পেয়ে ৫ রান করেন। তবে, অর্জুন বল হাতেও নিজের ছাপ রেখেছেন। এই বাঁহাতি পেসার মাত্র ৯ ইকোনমি রেট নিয়ে ইনিংস শেষ করেন। ঋষভ পন্থ একটি সহজ ক্যাচ না ফেললে তিনি তাঁর প্রথম ওভারেই প্রভসিমরানকে আউট করে দিতেন।   

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি