নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনে হারের পর নাস্তানাবুদ অবস্থা তৃণমূল কংগ্রেসের। নন্দীগ্রামে উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে চাইছেন না কেউ। আগেই শুভেন্দু অধিকারীর কাছে হেরে দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পবিত্র কর। এরপর দলের পক্ষ থেকে নন্দীগ্রামের দলের পুরনো নেতা শেখ সুফিয়ানকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু তিনিও প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে তাই কিছুটা কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের। ভবানীপুরের বিধায়ক পদ রেখে নন্দীগ্রামের বিধায়ক হিসেবে পদত্যাগ পত্র পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে দশ হাজার ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু।

বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ায় এবার নন্দীগ্রামে উপনির্বাচন হবে। সেই উপ নির্বাচনে প্রার্থী খুঁজতে গিয়ে রীতিমতো নাজেহাল হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। জানা গেছে ,তৃণমূলের রাজ্যস্তরের বেশ কিছু নেতা-নেত্রী নন্দীগ্রামে সুফিয়ানের বাড়িতে গিয়েছিলেন ।তাঁকে উপনির্বাচনের প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ।কিন্তু প্রার্থী হওয়ার প্রস্তাবে একদমই রাজি হননি সুফিয়ান ।

পাশাপাশি দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই তৃণমূল নেতা ।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভুয়সী প্রশংসা করেছেন তৃণমূল নেতা সুফিয়ান(Sufian)। যা শুনে কলকাতা ফিরে গিয়েছেন নন্দীগ্রামে যাওয়া তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য দোলা সেন সহ আরও বেশ কয়েকজন নেতা।এদিকে রবিবার নন্দীগ্রামে বিজেপির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান সংবিধানের নিয়ম মেনে তিনি নন্দীগ্রামের বিধায়ক পদথেকে পদত্যাগ করেছেন। তবে নন্দীগ্রামের মানুষকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি ২০০৩ সাল থেকে তাঁকে যেভাবে সেখানকার মানুষ পেয়েছে আজও সেভাবেই পাবে এবং ভবিষ্যতে সেভাবেই নন্দীগ্রামের মানুষের পাশে তিনি থাকবেন।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ