মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর থেকে ‘‌জনতার দরবার’‌ শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার দ্বিতীয় ‘‌জনতার দরবার’‌ শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের পার্টি অফিসে বসেছে সেই ‘‌জনতার দরবার’‌। প্রত্যেক সপ্তাহে এখানেই বসছে মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌। এবার জয় কামদারের প্রতারণার বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবারে’‌ হাজির হলেন ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ। প্রোমোটারির নামে জমি হাতিয়ে ফ্ল্যাট দেওয়া হয়নি ওই বৃদ্ধকে বলে অভিযোগ। বারবার তা চাইলে ব্যবসায়ী জয় কামদার তাঁকে বন্দুক বের করে ভয় দেখিয়ে ফ্ল্যাট না দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ জানাতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলে খবর।

এই ঘটনার কথা তুলে ধরছেন ড. প্রবীর বিশ্বাস। আর চাইছেন সুরাহা মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবারে’‌ এসেছেন প্রবীর বাবু। তিনি বলেন, ‘‌আমার বাড়ি ভবানীপুরের টাউনসেন্ড রোডে। আমাদের পৈতৃক ভিটে প্রোমোটারকে দিয়েছিলাম। ফ্ল্যাট দেওয়ার কথা ছিল আমাদের। কিন্তু ওটা শয়তান জয় কামদার সেটা বুঝতে পারিনি। তার সঙ্গে ছিল পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পুও। ওরা আমাদের সুন্দর করে বুঝিয়ে জমি নিয়েছিল। সব লিখিতও ছিল। তবে ফ্ল্যাট আর পাইনি। বারবার গিয়েছি জয় কামদার অফিসে। অবশেষে বন্দুক দেখিয়েছিল। আমাকে হুমকি দেওয়া হয়। ফ্ল্যাট যেন না চাই। আমাদের থেকে ১৭ লাখ টাকাও দাবি করেছে।’‌

এখন ভবানীপুর বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাই তাঁর কাছেই এসেছেন ড. প্রবীর বিশ্বাস। এই কঠিন পরিস্থিতিতে পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে এসেছেন। ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু এবং জয় কামদার এখন শ্রীঘরে রয়েছে। তাই সাহস নিয়ে এলেন ওই বৃদ্ধ। আর এখন মুখ্যমন্ত্রীকে বৃদ্ধ ড.‌ প্রবীর বিশ্বাস জানাতে চান, ‘‌আমি এখন ভাড়া বাড়িতে থাকি। আর কদিনই বা বাঁচব। এখন তাই চাইছি শেষ বয়সে যাতে নিজের বাড়িতে থাকতে পারি। মুখ্যমন্ত্রী তার সুব্যবস্থা করে দিন।’‌

ইডির হেফাজতে রয়েছে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, জয় কামদার। ইতিমধ্যেই এই তিনজনকে জমি জালিয়াতি নিয়ে জেরা করেছে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসকে কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছিল ব্যবসায়ী জয় কামদার বলে অভিযোগ। এই দু’‌জনেই তদন্ত এবং জেরায় অসহযোগিতা করছেন বলে সূত্রের খবর। আবার শান্তনু সিনহা বিশ্বাস জোর করে জমি হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। এখন দেখার বৃদ্ধের কাছ থেকে অভিযোগ শুনে কেমন পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী।

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির