বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। দামোদরের স্রোতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও জলের তোড়ে ভেসে যায় সে। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ওই ছাত্রের দেহ।

জানা গিয়েছে, মৃত কিশোরের নাম আয়ুষ শর্মা। দুর্গাপুরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল বলে খবর। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে তিন বন্ধু মিলে দুর্গাপুরের দামোদর নদে স্নান করতে যায়। আচমকাই গভীর জলে চলে যায় আয়ুষ। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই তলিয়ে যেতে থাকে। বন্ধুরা প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

এরপর শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘক্ষণ তল্লাশির পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে উদ্ধার করা হয় ওই পড়ুয়ার দেহ। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন মৃতের মা-বাবা। 

পুলিশের তরফে জানানো হয়েছে, জলে নামতে নিষেধাজ্ঞা জারি করে বোর্ড ও ফ্লেক্স লাগানো আছে। এরপরেও অনেকে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জলে নামছেন। তার কারণেই বিপদ ঘটছে। দামোদর নদের ধারে এ ব্যাপারে কড়াকড়ি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ