রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার রাজু নস্করের বেলেঘাটার অফিসের সামনে সোমবার সকালে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। সোমবার তার আরও ২টি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠিয়েছে পুরসভা। ৩৭, বারোয়ারিতলা রোডের বহুতল এবং ৫/এ ইস্ট কুলিয়া রোডের অফিসে নোটিস পাঠানো হয়েছে। এদিন তাঁর অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে স্থানীয়দের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা নিয়েও তাঁদের ফ্ল্যাট দেওয়া হয়নি। সরকারি কোনও কাগজও দেওয়া হয়নি। প্রমোটার রাজু নস্করের অফিস থেকে কাগজ দেওয়ার কথা থাকলেও, সেটি বন্ধ থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরেই রাজু নস্করের এক ঘনিষ্ঠের ওপরে চড়াও হন তাঁরা।

তৃণমূল ঘনিষ্ঠ রাজু নস্করের ১৮টি বেআইনি সম্পত্তির হদিশ মিলেছে। স্থানীয়রা এদিন অভিযোগ করেছেন, তাঁদের কারও কাছ থেকে ২৫ লক্ষ, কারও কাছ থেকে ৩০ লক্ষ টাকা নিয়েছে রাজু নস্কর। ফ্ল্যাট দেওয়া তো দূর রেজিস্ট্রেশনের কাগজ পর্যন্ত তাঁরা পাননি। আবার অনেকের জমি জোর করে দখল করে নিয়েছে ওই প্রমোটার। ভয় দেখিয়ে জমি কেড়ে নেওয়ার কাজ করা হয়েছিল। প্রতিবাদ করলে মারধর পর্যন্ত করা হয়েছে।  

রবিবার সকাল থেকেই শহর জুড়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ করেছে কলকাতা পুরসভা। বেলেঘাটায় রাজু নস্করের তৈরি দু’টি বাড়ি ভাঙা হয়েছে। এগুলো সব বেআইনি বলে জানা গিয়েছিল। সোমবার আরও দুটি নির্মাণে নোটিস পাঠানো হয়েছে। ইস্টকুলিয়া রোডে রাজু নস্করের অফিসে পুরসভার নোটিস দেওয়া রয়েছে। জমি কেড়ে নেওয়ার পাশাপাশি এক সপ্তাহ ধরে বিদ্যুৎ কেটে দেওয়ারও অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। রাজু নস্করের বিরুদ্ধে থ্রেট করার অভিযোগ উঠেছে। 

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই