জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর আর্থিক পরিস্থিতি এবং সামাজিক প্রকল্প নিয়ে তৈরি করেছে নয়া বাজেট। আর সেটাই এবার জানা যাবে রাজ্য বিধানসভার অধিবেশনে। আগামী জুন মাসে বসছে বিধানসভার অধিবেশন। রাজ্যের উপর যে ঋণের বোঝা আছে সেটা কেমন করে মেটানো হবে, নতুন কী কী বিষয় সামনে আনা হবে, সামাজিক প্রকল্পে কতটা জোর দেওয়া হচ্ছে, অর্থনৈতিক দিশা কেমন হবে, শিল্পের ক্ষেত্রে কোন ভাবনা থাকছে এইসবই উঠে আসবে বিধানসভার অধিবেশনে।

এদিকে আগামী ২২ জুন রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট। নবান্ন সূত্রে খবর, আগামী ১৮ জুন থেকেই শুরু হয়ে যাচ্ছে এবারের মেগা বাজেট অধিবেশন। গত জমানার বিপুল ঋণের বোঝা কমানো এবং আটকে থাকা পরিকাঠামো ও ভারী শিল্পের ক্ষেত্রে জোয়ার আনা এখন নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তাই এবার কড়া আর্থিক নিয়মের পথে হাঁটতে চলেছে নবান্ন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই আজ, সোমবার নবান্নে সমস্ত দফতরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্য বাজেটের বিষয়টি আলোচনা হয়েছে।

অন্যদিকে ওই বৈঠক থেকেই অফিসারদের পরিষ্কার গাইডলাইন দেওয়া হয়েছে, রাজকোষের অপচয় রুখতে হবে। অবিলম্বে অযথা খরচ কমিয়ে কেমন করে রাজ্যের আয় বাড়ানো যায় এবং সেই অর্থকে হাইওয়ে, উড়ালপুল এবং বিদ্যুৎ প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা যায় সেটার পরিকল্পনা তৈরির কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের ঝিমিয়ে পড়া বণিকসভাগুলিতে জোয়ার আনতে এক অভিনব পদক্ষেপ করেছে নয়া সরকার।

কী সেই অভিনব পদক্ষেপ?‌ মুখ্যমন্ত্রী আজ বৈঠকে নির্দেশ দিয়েছেন, রাজ্যের প্রথমসারির বণিকসভা এবং অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলির কাছ থেকে লিখিত প্রস্তাব গ্রহণ করতে হবে। কর কাঠামো সরলীকরণ ও নতুন বিনিয়োগকারীদের বাংলায় টানতে বাজেটে কোন কোন সংস্কার প্রয়োজন সেটা বণিকসভাগুলির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে। আগামী ১৮ জুন থেকে শুরু হচ্ছে এই বাজেট অধিবেশন। সেখানে একদিকে ঋণমুক্ত বাংলা গড়ার চ্যালেঞ্জ, অপরদিকে বিরোধী শিবিরের ঝাঁঝালো আক্রমণ সামলাতে হবে। তবে সবার নজর থাকবে ২২ জুনের দিকে। কারণ সেদিন বাংলার নতুন আর্থিক দিশা স্পষ্ট করবে নতুন সরকার।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?