শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ থামাতে চলছে দফায় দফায় আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার দাবি করেছেন যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তবে  ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা তাদের কঠোর অবস্থান আবারও স্পষ্ট করে দিয়েছে। বলেছেন, ইরানের সঙ্গে যদি চুক্তি হয় তবে তা হতে হবে ‘বড় এবং অর্থবহ’ নাহলে কোনও চুক্তিই হবে না। চলমান এই যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলার পরেই গোটা বিশ্বজুড়ে নতুন করে শুরু হয়েছে উদ্বেগ। তাহলে কি আবার যুদ্ধ শুরু হল? উঠেছে এই প্রশ্ন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। সেন্টকম জানিয়েছে তারা এয়ার স্ট্রাইকে দক্ষিণ ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, মার্কিন সামরিক বাহিনী ‘চলমান যুদ্ধবিরতি চলাকালীন সংযম বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করে চলেছে।’ 

আরও পড়ুন: মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অনেকেই বলছেন এই ঘটনা চলমান শান্তি আলোচনাকে বাধা দিতে পারে। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছিল যে, তিনটি বিস্ফোরণের শব্দ শোনার পর বন্দর আব্বাসের স্থানীয় কর্মকর্তারা তদন্ত করছেন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মতে, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা  গিয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে মূলত ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। তার মধ্যেই চলল এই হামলা।

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?