IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমের আইপিএলের প্লে অফে উঠে গিয়েছে চারটি দল। দুটি দল কোয়ালিফায়ার আর দুটি এলিমেনেটর। কোয়ালিফায়ার আরসিবি ও গুজরাত। এলিমেনেটর রাজস্থান ও হায়দরাবাদ। আজ কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে গত বারের বিজয়ী দল আরসিবি ও গুজরাত। প্লে-অফের আগে, ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীপ দাসগুপ্ত ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন কোন দল আইপিএল ট্রফি জিতবে।

দীপ দাসগুপ্ত বলেছেন, বেঙ্গালুরু এবং গুজরাত টাইটানসের মধ্যে কোয়ালিফায়ার ১-এর ফলাফল গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচ পাওয়ারপ্লে পর্বের ওপর নির্ভর করতে পারে। তিনি মনে করেন, নতুন বলে আরসিবি-র পেস জুটি ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউডের কাছ গিলের গুজরাত কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাচ প্রসঙ্গে বলেছেন, দুই দলের মধ্যে আগের ম্যাচগুলোতে শুভমন গিল হ্যাজেলউডের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলেছিলেন , অন্যদিকে ভুবনেশ্বর প্রথম দিকের ওভারগুলোতে ধারাবাহিকভাবে দ্রুত উইকেট নিয়ে চাপ বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। এর পরেই ভবিষ্যদ্বাণী করে বলেন, “প্রথম ছয় ওভারই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিতে পারে। আমার দৃঢ় বিশ্বাস, যে দল এই ম্যাচটি জিতবে, তারাই হয়তো টুর্নামেন্টটি জিতে যাবে।”

আরও পড়ুন: RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

উল্লেখ্য, আজ ধর্মশালায় হবে খেলা। আরসিবি লিগ পর্বে ১৪টি ম্যাচে নয়টিতে জয়ী ও পাঁচটিতে পরাজিত হয়েছে। অন্যদিকে গুজরাতও গ্রুপ পর্ব শেষ করেছে নয়টি জয় নিয়ে। দুই দলের পয়েন্ট ১৮ । তবে ভাল নেট রান রেটের সুবাদে আরসিবি শীর্ষস্থান ধরে রেখেছে। পয়েন্ট টেবিলে আরসিবি উপরে থাকলেও, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত জয়ের পর  গুজরাত আরও শক্তিশালী গতি নিয়ে নকআউট পর্বে প্রবেশ করছে। 

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?