সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসেছে গোয়ার বুকে। সোমবার (২৫ মে) মারগাওয়ের পিজেএন স্টেডিয়ামে ‘গ্রুপ বি’-এর ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১১-০ গোলে জয় দিয়ে দুর্দান্ত শুরু করেছে ভারতীয় মহিলা দল। ক্রিসপিন ছেত্রীর দল প্রতিপক্ষ মালদ্বীপকে মাথাই তুলতে দেয়নি।

গোয়ায় প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে, ‘ব্লু টাইগ্রেস’রা শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। ফিফা মহিলা র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ৬৯তম এবং মালদ্বীপের ১৬৭তম। এর আগে দিনের শুরুতে, ‘গ্রুপ এ’-এর ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়ে টুর্নামেন্টের সূচনা করেছিল নেপাল। সোমবারের ম্যাচে আভিকা সিং চারটি গোল করে জয়ের মূল কারিগর হয়ে ওঠেন। দুটি করে গোল পান প্রিয়াঙ্কা দেবী নাওরেম এবং কারিশমা শিরভোইকার। একটি করে গোল করেন প্যারি জাক্সা , ডাংমেই এবং সঙ্গীতা বাস্ফোর। এই জয় দলের সকল ফুটবলারদের নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে। মালদ্বীপের বিরুদ্ধে বিরাট সাফল্যের মধ্য দিয়ে ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ১২-০ গোলের জয়ের পর, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে ভারত তাদের সবচেয়ে বড় জয়টি তুলে নিয়েছে।

আরও পড়ুন: RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

সোমবারের এই ফলাফলের পর নিজেদের উদ্বোধনী ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ বি’-এর শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। আগামী ৩১ মে, রবিবার একই ভেন্যুতে বাংলাদেশের মুখোমুখি হবে ‘ব্লু টাইগ্রেস’রা। যদি ২৮ মে মালদ্বীপ বাংলাদেশের বিপক্ষে জয়লাভে ব্যর্থ হয়, তবে রবিবারের ম্যাচটি শুরু হওয়ার আগেই ভারত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। খেলার শুরুর থেকে শেষ পর্যন্ত ভারত নিজেদের দাপট দেখায়। প্রথমার্ধের পাশাপাশি দ্বিতীয়ার্ধে ও দুরন্ত ছন্দে ছিল  ক্রিসপিন ছেত্রীর দল। 

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?