বলিউডে ‘নিষিদ্ধ’ হতেই আড়ালে রণবীর, মাস্ক-সানগ্লাসে মুখ ঢেকে বিমানবন্দরে নায়ক, কোথায় যাচ্ছেন?

বলিউড থেকে নিষিদ্ধ হওয়ার পর প্রথম প্রকাশ্যে দেখা গেল রণবীর সিং-কে। পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন দীপিকা পাড়ুকোনের স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড থেকে নিষিদ্ধ হওয়ার পর প্রথম প্রকাশ্যে দেখা গেল রণবীর সিং-কে। পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন দীপিকা পাড়ুকোনের স্বামী। তবে কোথায় যাচ্ছেন তিনি? ‘ডন ৩’ নিয়ে চরম সংঘাতের জেরে ‘ধুরন্ধর’ তারকা রণবীর সিং-কে নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সংগঠন FWICE (Faderation of western India cine Employees)। সোমবার সন্ধ্যায় চলচ্চিত্র সংগঠনের এই ঘোষণা গোটা দেশকে অবাক করেছে। তাঁরা অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতা মূলক নোটিস জারি করেছে। যেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, তাদের কর্মীরা অভিনেতার সঙ্গে কাজ করবে না। বলিউড প্রযোজকদেরও তাঁর সঙ্গে কাজ না করার অনুরোধ জানানো হয়েছে। অভিনেতার সঙ্গে যে সমস্ত প্রকল্পের জন্যে চুক্তি করা হয়েছিল, সেগুলো বর্জন করতে বলা হয়েছে। আর তাদের এই সিদ্ধান্তকে সমর্থনের অনুরোধ করা হয়েছে। অর্থাৎ আপাতত বলিউডে নিষিদ্ধ অভিনেতা। 

গতকাল FWICE-এর এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর আজ মঙ্গলবার (২৬ মে) সকালে প্রথমবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল অভিনেতাকে। কুর্তা-পাজামার সঙ্গে নেহেরু জ্যাকেটে সুন্দর ও স্টাইলিশ দেখাচ্ছিল অভিনেতাকে। তবে মাস্ক ও সানগ্লাস দিয়ে তাঁর মুখ ঢাকা ছিল। বোঝাই যাচ্ছে, তিনি নিজেকে ক্যামেরার থেকে আড়াল করার চেষ্টা করছেন। কড়া নিরাপত্তায় তাঁকে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়। তবে তিনি গাড়িতে উঠে বেরিয়ে যান। কোথায় যাচ্ছেন তা জানা যায়নি।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

রণবীরের সঙ্গে সংঘর্ষ কী নিয়ে?

২০২৩ সালে ‘ডন ৩’-এর ঘোষণা দিয়েছিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার। যে ছবিতে শাহরুখের জুতোতে পা গলানোর কথা ছিল রণবীর সিংয়ের। ভক্তরাও তাঁকে এই আইকনিক চরিত্রে মেনে নিয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের শুটিং শুরুর ১০ দিন আগে ছবি ছেড়ে বেরিয়ে যান রণবীর। কিন্তু ততদিনে প্রি-প্রোডাকশনের কাজে ৪৫ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। শুটিং শুরুর কয়েকদিন আগে রণবীরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে যান ফারহান। এরপরেই প্রোডাকশনের তরফ থেকে রণবীরকে একটি নোটিস ধরানো হয়, যেখানে তাঁকে ৪৫ কোটি টাকা ক্ষতি পূরণের দাবি করা হয়। কিন্তু রণবীর মাত্র ১০ কোটি টাকা দিতে রাজি হন। যাতে একেবারেই ক্ষতিপূরণ সম্ভব নয়। এই নিয়ে গত এপ্রিলে ফারহান চলচ্চিত্র সংগঠন FWICE-এর কাছে অভিযোগ করেন। এরপরেই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে FWICE। চলচ্চিত্র সংগঠন জানিয়েছে, গতকাল তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ নোটিস জারি করার আগে ফেডারেশন তাঁকে তিনবার অনুস্মারক পাঠিয়েছিল। তাদের সঙ্গে আলোচনায় বসার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা অভিনেতার কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। প্রতিটি নোটিসের উপেক্ষা করেছেন অভিনেতা।

আরও পড়ুনঃ ‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

উল্টে অভিনেতা নাকি তাদের ইমেল করে জানিয়েছেন, এই বিষয়ে FWICE-এর নাক গলানোর কোনও অধিকার নেই। এরপরেই গতকাল তারা সাংবাদিক সম্মেলন করে অভিনেতাকে বলিউড থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। আপাতত অভিনেতা টাকা না মেটানো পর্যন্ত নিষিদ্ধ থাকবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার কয়েক ঘন্টার পর বিমানবন্দরে দেখা গেল রণবীরকে। তবে নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়া হিসেবে অভিনেতা তাঁর মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি জারি করেছেন। যেখানে বলা হয়েছে, ‘রণবীর সিং চলচ্চিত্র জগৎ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলকে শ্রদ্ধা জানিয়েছেন। ‘ডন ৩’ ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি চলাকালীন তিনি সচেতনভাবে নীরব থেকেছেন, কারণ তিনি পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত দিক ভালভাবে সামলাতে পারেন। তাই সময়ের সঙ্গে সঙ্গে নানা ধরনের বিবরণ ও জল্পনা সামনে এলেও, রণবীর কখনই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো জরুরি মনে করেননি। তাঁর মনোযোগ দৃঢ়ভাবে নিজের কাজের উপর ছিল। তবে তিনি FWICE এর সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছেন।’

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত