বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লার বিরুদ্ধে। অভিযোগ, লোকসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে পদ্ম পার্টির তিন কর্মীকে হুমকি দেওয়া হয়। সেই বছরেই ভোট মিটতেই শুরু হয় ওই বিজেপি কর্মীদের উপর অত্যাচার। মারধর করা হয় ও খুনের অভিযোগ ওঠে শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা ও আরও কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই বিষয়ে থানায় অভিযোগও দায়ের করে মৃতদের পরিবারের সদস্যরা। যদিও পুলিশ সেই সময়ে তদন্ত করেনি বলে অভিযোগ ছিল বিজেপির। রেশন দুর্নীতি মামলায় এখন কেন্দ্রীয় তদন্তকারীদের জালে শাহজাহান। খুলছে তার কুকর্মের একাধিক ফাইল। এবার সেই তিন বিজেপি কর্মী খুনের মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। সেই মামলাতেই শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ দশজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পডুন: অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে

বসিরহাটের সন্দেশখালি থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে রয়েছে তৃণমূল নেতা কাদের মোল্লা। ওই খুনের মামলায় তার সঙ্গেই আরও নয় জনকে গ্রেফতার করেছে সিবিআই। আজ, বুধবার তাদের বারাসত আদালতে তোলা হবে। অভিযোগ, গত সাত বছর আগে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের ভাঙিপাড়া এলাকায় তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় (একজন নিরুদ্দেশ থাকায় অনুমান তাকেও খুন করা হয়েছে) শাহজাহান ঘনিষ্ঠ কাদেরের নাম জড়িয়েছিল। কাদের মোল্লার বিরুদ্ধে গুলি চালানো, খুন, এলাকায় সন্ত্রাস সৃষ্টি, রাহাজানি ও ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, শেখ শাহজাহানের মদতেই দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখাত কাদের মোল্লা ও তার অনুগামীরা। তৎকালীন লোকসভা নির্বাচন পরবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল তারাও, এমন অভিযোগও ওঠে। সেই ঘটনায় প্রথমে সন্দেশখালি থানার পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলার তদন্তভার নেয় সিআইডি। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রমাণ সংগ্রহের পর এই কাদেরদের গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তদন্তকারীরা ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারেন আদালতে, এমনটাই সূত্রের খবর।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?