প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল দুর্যোগ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে পুরুলিয়া,বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও কমলা সর্তকতা জারি করা হয়েছে। সতর্কবার্তা স্পষ্ট বলা হয়েছে আগামী তিন ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলিতে কোথাও মাঝারি বজ্রপাত কোথাও হালকা বৃষ্টি কোথাও আবার দমকা বাতাসের পাশাপাশি তীব্র বজ্রপাত শুরু হবে। বুধবার সন্ধ্যে থেকেই দুর্যোগ শুরু হবে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। জেলাগুলি হল -কলকাতা(Kolkata),বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান ।

এদিকে ,দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা সৃষ্টি হয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর দিয়ে গেছে।উত্তরবঙ্গে (North Bengal)বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড় – বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি। বুধবার দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা।বৃহস্পতিবারেও বজ্রবিদ্যুৎসহ ঝড়- বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে।ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বুধবার থেকে শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ,পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা,হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে।শনিবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। আবার ফিরবে আর্দ্রতা জনিত অস্বস্তি।

শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গে(South Bengal) বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির স্পেল থাকবে। কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টি আশঙ্কা রয়েছে। বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। মঙ্গলবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া ছিল পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় ছিল। তবে আংশিক মেঘলা আকাশ এবং হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম ছিল।বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট থাকবে।কালবৈশাখীর সম্ভাবনা থাকবেবীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান জেলাতে। হুগলী, পূর্ব-পশ্চিম বর্ধমান ,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ,দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলাতেও সম্ভাবনা থাকবে কালবৈশাখীর।শনিবার ৩০ মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা কমবে।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

‘চোর, চোর’, লক্ষ-লক্ষ টাকা হাতানোর অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

মালাবদলের পরই ৫ লক্ষ টাকা দাবি বরপক্ষের, বিয়ের মণ্ডপেই বড় সিদ্ধান্ত কনের

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার! দলের সব পদ থেকে ইস্তফা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু