ম্যাচ শুরুর আগে গাভাস্কারের পা ছুঁয়ে প্রণাম বৈভবের, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে নতুন এক বিস্ময়ের নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের মতো বড় মঞ্চে ব্যাট হাতে ঝড় তুলে তিনি ইতিমধ্যেই কোটি ক্রিকেটপ্রেমীর নজর কেড়েছেন। তবে শুধু বিধ্বংসী ব্যাটিং নয়, মাঠের বাইরেও নিজের আচরণ ও মূল্যবোধ দিয়ে সবার মন জয় করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়‍্যালসের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৈভবের এক মানবিক মুহূর্ত যেমন সকলকে আবেগপ্রবণ করেছে, তেমনই ম্যাচে তাঁর ইনিংস ক্রিকেটবিশ্বকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে।

এলিমিনেটর ম্যাচ শুরুর আগে অনুশীলন চলাকালীন বৈভব সূর্যবংশী সম্প্রচার এলাকায় গিয়ে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার এবং প্রাক্তন কোচ সঞ্জয় বাঙ্গারের পা ছুঁয়ে প্রণাম করেন। সেই সময় তাঁরা প্রি-ম্যাচ শোয়ে ব্যস্ত ছিলেন। এত অল্প বয়সে এমন সংস্কার ও শ্রদ্ধাবোধ দেখে উপস্থিত সকলে অবাক হয়ে যান। এরপর বৈভব যখন সঞ্চালক যতীন সাপ্রুর দিকেও এগিয়ে যান, তখন মজার ছলে সাপ্রু দ্রুত সরে দাঁড়ান। তিনি ভেবেছিলেন, হয়তো তাকেও প্রণাম করতে আসছেন এই তরুণ ক্রিকেটার। সেই মুহূর্তে সবাই হেসে ওঠে এবং বৈভবের বিনয় ও পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। তবে মাঠে নামতেই যেন সম্পূর্ণ বদলে যায় দৃশ্যপট।ব্যাট হাতে শুরু হয় বৈভব সূর্যবংশীর তাণ্ডব। সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের একের পর এক ছক্কা ও চার মেরে কার্যত দিশেহারা করে দেন তিনি। মাত্র ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। তার মধ্যে ছিল ১২টি বিশাল ছক্কা, যা আইপিএলের একটি ম্যাচে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড।

আরও পড়ুন: বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

মাত্র ১৬ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন বৈভব। তাঁর এই ইনিংসের সৌজন্যে রাজস্থান রয়‍্যালস মাত্র আট ওভারে ১ উইকেটে ১২৫ রান তুলে ফেলে। পরে দল নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রানের বিশাল স্কোর দাঁড় করায়। এই ম্যাচে বৈভব একাধিক রেকর্ডও ভেঙে দেন। এক আইপিএল মরশুমে সর্বাধিক ছক্কার নিরিখে তিনি ভেঙে দেন ক্রিস গেইলের পুরনো রেকর্ড। পাশাপাশি পাওয়ারপ্লেতে সর্বাধিক রান করার ক্ষেত্রেও ডেভিড ওয়ার্নারের রেকর্ড টপকে যান তিনি। যদিও শতরান থেকে মাত্র তিন রান দূরে আউট হয়ে যান বৈভব, তবুও তাঁর ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বের মহাতারকাদের। কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারও বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, বৈভবের ব্যাট সুইং, ফুটওয়ার্ক এবং নির্ভীক মানসিকতা ছিল অসাধারণ। বড় মঞ্চে এত আত্মবিশ্বাস নিয়ে খেলা সত্যিই বিরল।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন