বাড়ি বাঁচাতে নর্দমায় ডুব যুবকের, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরের আলো-ঝলমলে ছবির আড়ালে কখনও কখনও লুকিয়ে থাকে এক নির্মম বাস্তবতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নর্দমার কালো, দুর্গন্ধযুক্ত জলে গলা পর্যন্ত ডুবে এক ব্যক্তি নিজেই পরিষ্কার করছেন বন্ধ হয়ে যাওয়া নিকাশি লাইন। চারপাশে দাঁড়িয়ে কেউ ভিডিও করছেন, কেউ বিস্ময়ে তাকিয়ে দেখছেন।

ঘটনাটি ঘটেছে ওয়াশিম শহরের মধ্যমেশ্বর মন্দির চত্বরের সৌদাগরপুরা এলাকায়। দীর্ঘদিন ধরে ওই এলাকার ড্রেনের লাইন বন্ধ হয়ে থাকায় নোংরা জল ঢুকে পড়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে। অভিযোগ, বারবার পুরসভা এবং ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই অবস্থায় সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা সাইয়দ সামির। পেশায় তিনি একজন প্লাম্বার। বাড়ির ভিতরে নর্দমার জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়ে তার পরিবার। বিশেষ করে সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। প্রথমে প্রশাসনের সাহায্যের অপেক্ষা করলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজেই নেমে পড়েন নর্দমার ভিতর। ভাইরাল ভিডিওতে দেখা যায়, চেম্বারের ঢাকনা খুলে গলা পর্যন্ত নোংরা জলে নেমে একটি লম্বা পাইপ দিয়ে জমে থাকা আবর্জনা সরানোর চেষ্টা করছেন সামির। কিছুক্ষণের মধ্যেই বন্ধ ড্রেন খুলে যায় এবং জল নামতে শুরু করে।

আরও পড়ুনঃ ম্যাচ শুরুর আগে গাভাস্কারের পা ছুঁয়ে প্রণাম বৈভবের, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার কর্মী ও কাউন্সিলর। তবে স্থানীয়দের অভিযোগ, এটি শুধুই লোকদেখানো পদক্ষেপ। তাঁদের দাবি, সময়মতো ব্যবস্থা নিলে এক সাধারণ মানুষকে এভাবে নিজের জীবন বাজি রাখতে হত না। সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছেন বহু মানুষ। অনেকেই বলেছেন, এই ঘটনা শুধু একজনের অসহায়তা নয়, বরং গোটা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি।

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

রেড রোডের পরিবর্তে কড়া নিরাপত্তায় নমাজ পড়া হল ব্রিগেড ময়দানে

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু

হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক, চেকপোস্টে ভিড়

ম্যাচ শুরুর আগে গাভাস্কারের পা ছুঁয়ে প্রণাম বৈভবের, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল

৮৪ দিন সব ফ্রি! মধ্যবিত্তের পকেট বাঁচাতে দুর্দান্ত সস্তা প্ল্যান নিয়ে এল Airtel

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের

চেন্নাই ভ্রমণের গল্প উল্টে গেল! মন জয় করল বিলাসবহুল হোটেল