হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক, চেকপোস্টে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, হাকিমপুর: হোল্ডিং সেন্টার চালু হতেই দেশে ফেরার জন্য মরিয়া বাংলাদেশিরা। হাকিমপুর সীমান্তে দলে দলে ভিড় করছেন তাঁরা। গত ৭২ ঘণ্টায় সীমান্তে প্রায় ২৫০ জনকে স্বরূপনগর ও বাদুড়িয়া বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পাশাপাশি আরও শয়ে শয়ে বাংলাদেশিরা দেশে ফেরার জন্য অপেক্ষা করছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া নির্দেশ দেওয়ার পরে অবৈধ বসবাসকারী বাংলাদেশিরা দেশে ফেরার হিড়িক জমিয়েছে। সেই ছবি দিনে দিনে পাল্টাচ্ছে। উত্তর ২৪ পরগনার সরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে বৃহস্পতিবার সকালেও ১০০ জনের বেশি বাংলাদেশি ভিড় জমিয়েছে। দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁরা। ইতিমধ্যে ২৫০ জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বিএসএফ ও জেলা প্রশাসন একদিকে তথ্য যাচাই করছে। তাদের নাম সঠিক কিনা, বাংলাদেশে এক নাম ভারতে অন্যনামে বসবাস করায় সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা তাঁরা কিভাবে পেত সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, এই সকল বাংলাদেশিরা কেউ ২-৩ বছর, কেউ ৫ বছর এমনকি ১০ বছর আগে ভারতে এসেছে। উত্তর ২৪ পরগনার বিভিন্ন সীমান্ত দিয়ে কখনও জলপথে, কখনও স্থলপথে দালাল মারফত মোটা টাকা দিয়ে এদেশে ঢুকেছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েছেন যা সম্পূর্ণ বেআইনি। তাঁদের চিহ্নিতকরণের কাজ চলছে। উপযুক্ত নথিপত্র যাচাই করে তাঁদেরকে বাংলাদেশে পাঠানো হবে। এখনও পর্যন্ত তাঁদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সেখানে একদিকে স্বাস্থ্য অন্যদিকে খাবার, নিরাপত্তা সবটাই আন্তর্জাতিক আইন মেনে করা হচ্ছে। কেউ যাতে দেশে ফেরার আগে অসুস্থ বা নিরাপত্তাহীনতায় না ভোগে, তারজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষক

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির