কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করার উদ্যোগ নিয়েছে বাংলার নয়া বিজেপি সরকার। কদিন আগেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। আর রাজ্য স্বরাষ্ট্র দফতরকে এই কাজ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যাঁরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অবৈধ পথে চলে এসেছেন এবং মায়ানমার থেকে যেসব রোহিঙ্গারা ধরা পড়বেন তাঁদের জন্য প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার করা হচ্ছে। এই হোল্ডিং সেন্টারে রেখে ‘‌বিদেশি’‌ নাগরিকদের আতিথেওতা করা হবে বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেটাই দেখা গেল।

‘‌বিদেশি’‌ হলেও আতিথেওতায় যেন কোনও খামতি না থাকে। অতিথি দেব ভব—এই নীতি মেনেই এবার বিদেশি নাগরিকদের জন্য এলাহি খাওয়া–দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চব্য–চষ্য মেনু তৈরি করা হয়েছে। আর নানা পদ তুলে ধরা হচ্ছে। হোল্ডিং সেন্টার বিদেশিদের অতিথি নিবাস হয়ে উঠেছে। প্রত্যেক ঘরে রয়েছে সিলিং ফ্যান। খাওয়াদাওয়ার মেনুতে রাখা হয়েছে—মাছ, মাংস, ডিম, সরু চালের ভাত, দেশি গমের রুটি। আর শিশুদের দেওয়া হচ্ছে চারবেলা দুধ, বেবি ফুডও। এমনকী নতুন পোশাকও দেওয়া হয়েছে। স্নান করতে সুগন্ধি সাবান, শ্যাম্পুও রয়েছে। মালদার হোল্ডিং সেন্টারে এই ব্যবস্থাই করা হয়েছে।

বাংলাদেশের নাগরিক অবৈধ পথে এসে এপারে থাকবে কেন?‌ এই প্রশ্ন বহুদিন ধরে উঠতে শুরু করেছে। আর তারা এখানে এসে সব ব্যবস্থা ভোগ করছে। তার জেরে পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ–সুবিধা কম পাচ্ছেন বা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। তাই অবৈধ পথে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের এখন ফেরত পাঠাবার পালা। কিন্তু তাদের জন্য খাওয়া–দাওয়া এবং নানা ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পেট ভরে খাইয়ে, পোশাক দিয়ে আনন্দের সঙ্গে বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সে কথাও রাখলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, ‘‌হোল্ডিং সেন্টারে যাঁরা থাকছেন তাঁদের থাকা–খাওয়ার সবরকম ব্যবস্থা করা হয়েছে। জেলার পুলিশ প্রশাসন সব বন্দোবস্ত করেছে।’‌

তাছাড়া রান্নার জন্য স্বনির্ভর মহিলা গোষ্ঠীর মহিলারা কাজ করছেন। চারবেলা দেওয়া হচ্ছে খাবার। বড়দের রুটি, ভাত। মাছ, মাংস, ডিম–সবই ব্যবস্থা করা হয়েছে। হোল্ডিং সেন্টার করা হয়েছে ইংলিশবাজারের বাগবাড়ির চন্দনপার্কে। হোল্ডিং সেন্টারে তিনজন পুলিশ আধিকারিক, এক ডজন পুলিশ কর্মী এবং একাধিক সিভিক ভলান্টিয়ার। সেখানে থাকছেন সিভিল ডিফেন্সের কর্মীরাও। বসানো হয়েছে হ্যালোজেন লাইট এবং সিসি ক্যামেরা। এখানে এখন তিন মহিলা, ৬ শিশু ও বালক–সহ ৯ জন।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা