ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঈদের আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হন, সেই ভাবনা থেকেই এবারও বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করল সরকার। দেশের বিভিন্ন সংশোধনাগারে ঈদের দিনে বিশেষ মেনু পরিবেশন করা হবে বলেই জানানো হয়েছে। সাধারণ দিনের খাবারের পাশাপাশি থাকবে পোলাও, মাংস, সেমাই ও মিষ্টির মতো নানা পদ। ঈদের দিনের বিশেষ খাদ্যতালিকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি উন্নয়ন ও গণমাধ্যম) জান্নাত-উল ফরহাদ। 

জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন চিরাচরিত নিয়ম অনুযায়ী ঈদের দিন সকালে প্রাতরাশে বন্দিদের দেওয়া হয়েছে পায়েস বা সেমাই এবং মুড়ি। দুপুরের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে পোলাও, গরুর মাংস, একটি আস্ত মুরগির রোস্ট, মিষ্টি, ডিম, কোল্ড ড্রিংকস, পান ও সুপারি। তবে অন্য ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর মাংসের বিকল্প হিসেবে রাখা হয়েছে খাসির মাংসের ব্যবস্থা । এছাড়াও রাতের খাবারে বন্দিদের দেওয়া হবে সাদা ভাত, আলুর দম এবং রুই মাছ ভাজা। তিনি জানিয়েছেন এই বিশেষ খাবারদাবারের ব্যবস্থা থাকবে দেশের সমস্ত কারাগারে। সাধারণ বন্দি থেকে ভিআইপি বন্দি সকলেই এই একই খাবার পাবেন। ভিআইপি বন্দি বলে আলাদা কোনও ব্যবস্থা থাকবে না।

আরও পড়ুন: বাড়ি বাঁচাতে নর্দমায় ডুব যুবকের, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

এখানেই শেষ নয়, উৎসবের দিনে প্রতিটি কারাগারে বন্দিদের মনোরঞ্জনের জন্য থাকবে বিনোদনের ব্যবস্থা। তবে সেটা হবে প্রতিটি কারাগার নিজেদের সাধ্য ও সক্ষমতা অনুযায়ী। ঈদের দিনে বন্দিদের সঙ্গে দেখা করতে আসা পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা ও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনও বন্দি চায় ঈদের দিন এবং এর পরবর্তী দুই দিন জেলে বসে বাইরে থেকে স্বজনদের পাঠানো খাবার খাবে সেটার সুযোগ পাবে। কারা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কারাগারে প্রাক্তন মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ আমলা এবং হেভিওয়েট নেতাকর্মীসহ ২০০ জনের বেশি ‘ভিআইপি’ আসামি বন্দি জীবন কাটাচ্ছেন। তাদের মধ্যে ১৬১ জন আসামি কারাগারে প্রথম শ্রেণির বন্দি হিসেবে উন্নত সুযোগ-সুবিধা পাচ্ছেন। তবে ৬০ জন বন্দির নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় তাঁদের ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে অত্যন্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে। 

ইদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

প্রাতঃরাশের বৈঠকে সৌজন্য, মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন উপ-মুখ্যমন্ত্রী

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির

IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

বাড়ি বাঁচাতে নর্দমায় ডুব যুবকের, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু