মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিজেপি কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ মে) রাত বারোটা নাগাদ মুচিপাড়া থানা এলাকার মুচি বাজারে। জানা গিয়েছে, আক্রান্ত কর্মীর নাম বিপ্লব নাগ। তিনি কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র কর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বিপ্লববাবু কয়েকজনের সঙ্গে এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই কয়েকজন যুবক লোহার রড নিয়ে তাঁদের উপর চড়াও হয় এবং পিছন থেকে বিপ্লববাবুর মাথায় সজোরে আঘাত করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তড়ঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।  আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, স্থানীয় পুরপ্রতিনিধি সজল ঘোষকে সংবর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। সেই সময়ে পাশের ওয়ার্ডের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা আক্রমণ করে লোহার রড দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেন। এমনকি, বিধানসভা নির্বাচনের আগে থেকেই ওই বিজেপি কর্মীকে হুমকি ও ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। এই নিয়ে বুধবার রাতে দফায় দফায় উত্তেজনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যেতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সম্প্রতি, রাজনৈতিক অশান্তির ঘটনায় উত্তপ্ত ওঠে মেমারি। অভিযোগ, মেমারির ১০ নম্বর ওয়ার্ডের চাক্তিপাড়ায় একটি সাংগঠনিক বৈঠক হচ্ছিল। সেই বৈঠক চলার সময়েই বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এগিয়ে এসে অতর্কিতে বিজেপি কর্মীদের উপরে হামলা চালায়। আহত হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী।’ পরে আহত বিজেপি কর্মীদের মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বৃদ্ধার দেহ! কাজে এসে যা দেখলেন পরিচারিকা…

‘পারভীন বাবির দেহ দাহ করার কেউ ছিল না, শেষ সময় পাশে দাঁড়ান আমার বাবা’, বিস্ফোরক পূজা

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

স্যান্ডো গেঞ্জি পরিয়ে ও কোমরে দড়ি বেঁধে তণমূল নেতা বনিকে রাস্তায় হাঁটাল পুলিশ

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ ৫

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইসরাফিল