Bangladesh: গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেকের বৈঠকের পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কোনও সভ্য ও উন্নতিশীল দেশে কোনও ক্ষেত্রেই ভর্তুকি দেওয়া হয় না।'

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পড়শি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদাঙ্ক অনুসরণ করে এবার দেশে গ্যাস ও বিদ্যু‍ৎক্ষেত্রে ভর্তুকি কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যাতে সাধারণ মানুষের কাঁধে বাড়তি বোঝা না চাপে তার জন্য প্রাথমিকভাবে শিল্পক্ষেত্রে গ্যাস ও বিদ্যু‍ৎ ক্ষেত্রে ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। তবে সরকারের এমন সিদ্ধান্তে কার্যত সিঁদূরে মেঘ দেখছেন আমজনতা। তাঁদের আশঙ্কা, প্রথমে শিল্প ও বাণিজ্যিকক্ষেত্রে ভর্তুকি প্রত্যাহার করা হলেও ভবিষ্যতে সব ক্ষেত্রেই একই নীতি নেওয়া হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিল্প ও বাণিজ্যিকভাবে যারা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করেন তারা গরিব নন। শুধু তাই নয়, গুলশান সহ রাজধানীর অভিজাত এলাকার বাসিন্দারা আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছল, কেউই গরিব নন। তাই কিভাবে ভর্তুকি কমানো যায়, তার কৌশল বের করতে হবে। এক ধাপে ভর্তুকি প্রত্যাহার করা না হলেও ধীরে-ধীরে ভর্তুকি প্রত্যাহারের পথ বেছে নিতে হবে।’

একনেকের বৈঠকের পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কোনও সভ্য ও উন্নতিশীল দেশে কোনও ক্ষেত্রেই ভর্তুকি দেওয়া হয় না। কেননা, ভর্তুকি কোন সমাধান নয়। তাই ধীরে ধীরে গ্যাস-বিদ্যুতের ভর্তুকি থেকে সরে আসতে হবে। আর্থিকভাবে যাঁরা স্বচ্ছল তাঁদের ভর্তুকি তুলে দেওয়া হবে। শুধু কৃষিক্ষেত্রে  ও নিম্ন আয়ের মানুষের জন্য গ্যাস-বিদ্যুতে ভর্তুকি অব্যাহত থাকবে।’ এদিনের বৈঠকে ৬১৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোন অফ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের