‘‌আমার কাছে দুবাই–লন্ডন–সিঙ্গাপুর থেকে ফোন আসছে’‌, কেন?‌ বড় দাবি দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‌আগামী প্রজন্মের জন্য এই রাজ্যকে বাসযোগ্য করে যেতে চায় নয়া বিজেপি সরকার। ক্ষমতায় আসার আগে থেকে তা বারবার শোনা গিয়েছিল একাধিক বিজেপি নেতা–মন্ত্রীদের মুখে। পশ্চিমবঙ্গে এখন ক্ষমতায় এসেছে বিজেপি। তাই এখন থেকেই তার উদ্যোগ শুরু করে দেওয়া হয়েছে। যাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমে যায়। নিজের রাজ্যেই যেন তাঁরা কাজ পান। আর যাঁরা বিদেশে কাজ করেন তাঁরা যেন নিজের দেশে এসে কাজ পান। এই রাজ্যের মেধা আর ভিন রাজ্যে বা বিদেশে বিক্রি হবে না। এমনই অঙ্গীকার নিয়েছে নয়া বিজেপি সরকার। আর ইতিমধ্যেই বিদেশ থেকে ফোন আসতে শুরু করেছে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের কাছে।

এদিকে রাজ্যের মন্ত্রীর কাছে বিদেশ থেকে ফোন আসতে শুরু করেছে। এই রাজ্যের বহু যুবক–যুবতী তাঁকে ফোন করছেন। বিদেশ থেকে স্বদেশে ফেরার আর্জি জানাচ্ছেন। যাতে নিজের রাজ্যে এসে কাজ করতে পারেন তাঁরা। এই বিষয়ে আজ, শুক্রবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘‌আমার কাছে বিদেশ থেকে একাধিক ফোন আসছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চেয়ে অনেকে যোগাযোগ করছেন। আবার নিজের দেশে ফিরে কাজ করতে চাইছেন অনেকে। সবার জন্য ব্যবস্থা করা হবে। যাতে একদিকে কর্মসংস্থান আর অপরদিকে শিল্প গড়ে ওঠে সেই কাজ করা হবে।’‌

অন্যদিকে রাজ্যে বড় শিল্প না এলে কর্মসংস্থান গড়ে উঠবে না। কর্মসংস্থান গড়ে না উঠলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা চাকরি পাবে না। এই পরিস্থিতিতে পড়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‌আমার কাছে দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে ফোন আসছে। দিল্লি, মুম্বই থেকেও অনেকে ফোন করছে। আমি তাঁদের বলেছি, আমরা সরকারটা একটু ঠিক করে নিই। আপনাদের কাজের জন্য অনুকূল পরিবেশ তৈরি করি। যাতে এখানে এসে আর কোনও ধাক্কা খেতে না হয়, তেমন প্রশাসনিক ব্যবস্থা তৈরি করি, তারপর আপনারা আসবেন। রাজ্যে বিশাল সম্ভাবনা আছে।’‌

তাছাড়া রাজ্যে ৬৫০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে আমুল। আরও অনেক বিনিয়োগ আসবে বলে আশ্বস্ত করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘‌আরও অনেক বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসবে। চারিদিকে কিছু অব্যবস্থা রয়েছে। সেগুলি ঠিক করতে হবে। হরিনঘাটায় চূড়ান্ত অব্যবস্থা রয়েছে। ‘মাদার ডেয়ারি’ আগে ৬ লক্ষ লিটার দুধ উৎপাদন করত, এখন ৩০ হাজার লিটার দুধ উৎপাদন করছে। লুঠ করার জন্য বিভিন্ন সংস্থাকে ২–৩টে ভাগ করা হয়েছে। মন্ত্রীরা লুঠের রাজত্ব করেছে।’‌

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন