‘আগে বয়ফ্রেন্ডকে ফোন করুন’, প্রেমিককে বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে উঠে পড়লেন তরুণী!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রেমে বাধা এলেই কেউ লেখে কবিতা, কেউ গায় বিরহের গান। কিন্তু মধ্যপ্রদেশের এক তরুণী প্রেমের দাবিতে যা করলেন, তা দেখে হতবাক গোটা শহর। সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো সেই ঘটনায় বাসস্ট্যান্ডের মোবাইল টাওয়ার মুহূর্তে পরিণত হল প্রেমের ‘মঞ্চে’। প্রেমিককে বিয়ে করতেই হবে, এই দাবিতে টাওয়ারের চূড়ায় উঠে রীতিমতো হাইভোল্টেজ নাটক শুরু করলেন ২২ বছরের তরুণী।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার সুতালিয়া শহরের বাসস্ট্যান্ড এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই ওই তরুণী মোবাইল টাওয়ারে উঠে জোরে জোরে চিৎকার করতে শুরু করেন। তার একটাই কথা, প্রেমিককে ঘটনাস্থলে ডেকে আনতে হবে, নইলে তিনি টাওয়ার থেকে ঝাঁপ দেবেন। খবর ছড়াতেই মুহূর্তে ভিড় জমে যায় বাসস্ট্যান্ডে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, উপস্থিত হন তরুণীর পরিবারের সদস্যরাও। তারা অনেক বোঝানোর চেষ্টা করলেও তরুণী নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং পুরসভার কর্মীরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে বোঝানোর চেষ্টা। পরে তরুণীর প্রেমিককে সেখানে ডেকে আনা হয়। তিনি সকলের সামনে বিয়ের আশ্বাস দেন। এরপরই তরুণীকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে পুলিশ দু’জনকেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। সুতালিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাহোরিয়া জানিয়েছেন, এটি সম্পূর্ণ প্রেমঘটিত বিষয়।

আরও পড়ুনঃ ‘‌আমার কাছে দুবাই–লন্ডন–সিঙ্গাপুর থেকে ফোন আসছে’‌, কেন?‌ বড় দাবি দিলীপের

জানা গিয়েছে, ছেলের পরিবার বিয়েতে রাজি থাকলেও মেয়ের পরিবার আপত্তি জানাচ্ছিল। সেই কারণেই তরুণী এমন চরম পদক্ষেপ নেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রেমের এই টাওয়ার-ড্রামা এখন স্থানীয়দের মুখে মুখে ঘুরছে।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে