‘ভারতীয়-পাকিস্তানিরা আমাদের চাকরি কেড়ে নিচ্ছে’, বর্ণবিদ্বেষী মন্তব্য ব্রিটিশ সাংসদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে অভিবাসন ইস্যু ঘিরে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ এমপি রুপার্ট লো ভারতীয় ও পাকিস্তানি অভিবাসীদের নিয়ে প্রকাশ্যে কড়া মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তাঁর বক্তব্যকে অনেকেই সরাসরি বর্ণবাদী ও বিভাজনমূলক বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি ডানপন্থী রাজনৈতিক দল ‘রিস্টোর ব্রিটেন’ গঠন করা রুপার্ট লো দাবি করেছেন, ব্রিটেনে আসা বিপুল সংখ্যক ভারতীয় ও পাকিস্তানি অভিবাসী ব্রিটিশ নাগরিকদের প্রাপ্য চাকরি কেড়ে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা এক পোস্টে তিনি লেখেন, ‘বেকার ব্রিটিশদের জন্য থাকা কাজ করার উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভারতীয় ও পাকিস্তানিকে দেশে আনার কোনও প্রয়োজন নেই।’ নিজের মন্তব্যকে ঘিরে বর্ণবাদের অভিযোগ উঠতে পারে- এমন আশঙ্কার কথাও স্বীকার করেন তিনি। পোস্টে তিনি আরও লেখেন, ‘এ জন্য যদি আমাকে বর্ণবাদী বলা হয়, তাহলে তাই হোক।’
এর আগেও অভিবাসন নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন লো। তিনি দাবি করেন, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কিছু এলাকায় গেলে মনে হয় যেন অন্য কোনো দেশে চলে গিয়েছেন। তাঁর অভিযোগ, বছরের পর বছর ধরে ব্রিটেনের প্রধান রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে স্বল্প দক্ষতাসম্পন্ন অভিবাসীদের দেশে প্রবেশের সুযোগ দিয়েছে। মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করেও কড়া মন্তব্য করেন এই এমপি। তিনি বলেন, রাস্তায় ‘বোরকা পরিহিত একাধিক মহিলার সঙ্গে পুরুষদের চলাফেরা’ তিনি দেখতে পছন্দ করেন না। ম্যানচেস্টারের কিছু এলাকা ‘ইসলামিক রূপ’ নিচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিবাসনকে তিনি ‘এক ধরনের উপনিবেশ স্থাপন’ বলেও বর্ণনা করেন।
রুপার্ট লো আরও অভিযোগ করেন, অনেক ব্রিটিশ মহিলা এখন আগের মতো কিছু এলাকায় নিরাপদ বোধ করেন না। তাঁর দাবি, এমন সংস্কৃতি থেকে আসা মানুষের সংখ্যা বাড়ছে যেখানে মহিলাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অভিবাসী পরিবারগুলোর জনসংখ্যা দ্রুত বাড়ছে এবং এর অর্থনৈতিক চাপ বহন করতে হচ্ছে করদাতাদের। নিজের বক্তব্যে তিনি আরও কঠোর অবস্থান নিয়ে বলেন, বোরকা, শরিয়া আদালত, কাকাতো ভাইবোনের বিয়ে, হালাল পশু জবাই এবং গণপ্রার্থনার মতো বিষয় নিষিদ্ধ করা উচিত। পাশাপাশি গণঅভিবাসন বন্ধ এবং ‘বিদেশি ইসলামপন্থীদের’ বহিষ্কারের দাবিও জানান তিনি। লো-এর এসব মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বহু ব্যবহারকারী তাঁকে বর্ণবাদী বলে আখ্যা দেন এবং ব্রিটেনের ঔপনিবেশিক ইতিহাসের প্রসঙ্গ তুলে সমালোচনা করেন। একজন ব্যবহারকারী প্রশ্ন তোলেন, ‘যদি এত চাকরি থাকে, তাহলে বেকার ব্রিটিশরা সেগুলো নিচ্ছে না কেন? আগে সেই সমস্যার সমাধান করুন।’ আরেকজন লেখেন, ‘কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে মন্তব্য করাই বর্ণবাদী আচরণ।’ তবে পরিসংখ্যান বলছে, লো-এর নির্বাচনী এলাকা গ্রেট ইয়ারমাউথে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, প্রায় এক লাখ মানুষের ওই এলাকায় ভারতীয় ও পাকিস্তানি মিলিয়ে বাসিন্দা রয়েছেন মাত্র ৯০৭ জন।
অন্যদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে, ব্রিটেনে শ্রমবাজারে অভিবাসীদের অংশগ্রহণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৪ সালে যেখানে অভিবাসীদের হাতে থাকা চাকরির হার ছিল ১২ শতাংশ, ২০২৫ সালের শেষে তা বেড়ে দাঁড়ায় ২০ শতাংশে। তবে গবেষণায় এটাও বলা হয়েছে যে, অধিকাংশ অভিবাসী স্বাস্থ্যসেবা ও পরিচর্যা খাতের মতো দীর্ঘদিনের কর্মী সংকটে থাকা সেক্টরগুলোতে কাজ করছেন। ফলে তারা সরাসরি ব্রিটিশ নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছেন- এমন দাবি প্রমাণিত নয়।

অভিষেকের সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর