Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিলিগুড়ি হবে তিলোত্তমা শহর, মেয়র হয়ে ঘোষণা গৌতম দেবের

মঙ্গলবার, অর্থাৎ আজ শিলিগুড়ি পুরনিগমের মেয়র হিসাবে শপথ গ্রহণ করলেন গৌতম দেব এবং চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন প্রতুল চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি পৌরসভার মেয়র হিসাবে শপথ নিয়েই শিলিগুড়ি শহরকে তিলোত্তমা শহর বানানোর ঘোষণা গৌতম দেবের(Goutam dev)। মঙ্গলবার, অর্থাৎ আজ শিলিগুড়ি(Siliguri) পুরনিগমের মেয়র হিসাবে শপথ গ্রহণ করলেন গৌতম দেব(Goutam dev) এবং চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন প্রতুল চক্রবর্তী। শপথ বাক্য পাঠ করান দার্জিলিং জেলা শাসক এস পুন্নবালম। উল্লেখ্য গৌতম দেব শিলিগুড়ি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে এবং পুতুল চক্রবর্তী শিলিগুড়ি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন।

শপথ নেওয়ার পরেই শিলিগুড়ির(Siliguri) মেয়র গৌতম দেব(Goutam dev) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘বিরোধী রাজনীতি করেই আজকে শিলিগুড়ির এই জয়।’ তিনি শিলিগুড়ি(Siliguri) শহরকে তিলোত্তমা শহর বানানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন সংযোজিত এলাকার যে ১৪টি ওয়ার্ড আছে, সেই ১৪টি ওয়ার্ডে নাগরিক পরিষেবা যাতে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা তিনি করবেন। শিলিগুড়ি শহরের মূল সমস্যা যানজট। এই সমস্যা কি করে কমানো যায় সেই নিয়ে শিগগিরই তিনি আলোচনা করবেন। উল্লেখ্য কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসে শিলিগুড়ি(Siliguri) শহরকে যানজট মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহন করার কথা বলেছিলেন। পৌরসভার বাসিন্দাদের আরেকটি সমস্যা জল। জলের সমস্যাও দ্রুত মেটাবেন বলে জানান নতুন মেয়র গৌতম দেব। আজ শিলিগুড়ি(Siliguri) পৌরসভার পক্ষ থেকে স্থানীয় বাঘাযতীন পার্কে মেয়র সহ ৪৭জন কাউন্সিলরকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের