১২ মার্চ রাজ্য বাজেট অধিবেশন, সম্মতি দিলেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রী কেন বাজেট অধিবেশন ডাকার সুপারিশ পত্র পাঠিয়েছেন? এই অভিযোগে রাজ্য বাজেট অধিবেশনের সুপারিশ পত্র নবান্নে ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী কেন বাজেট অধিবেশন ডাকার সুপারিশ পত্র পাঠিয়েছেন? এই অভিযোগে রাজ্য বাজেট অধিবেশনের সুপারিশ পত্র নবান্নে ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল(Governor)। যার ফলে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশনের শুরু হওয়া কার্যত অসম্ভব হয়ে যায়। যার প্রেক্ষিতে গত সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep dhankar) বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata banerjee)। তিনি বলেন, ‘রাজ্যপাল সব কাজে বাধা দিচ্ছেন। ফাইল আটকে রাখা হচ্ছে। আমরা আজ বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে মন্ত্রিসভায় সুপারিশ করেছি। তা রাজভবনে পাঠিয়েও দিয়েছি।’

সেই সুপারিশ পত্রে সম্মতি দিয়ে রাজ্য বাজেট অধিবেশন ডাকার ঘোষণা করেছেন রাজ্যপাল। মঙ্গলবার সেই সিদ্ধান্তের কথা টুইটারে টুইট করে জানিয়েছেন জগদীপ ধনখড়(Jagdeep dhankar)। সঙ্গেই তাঁর সুপারিশ পত্র নবান্নে পাঠিয়েছেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। চলতি মাসেই চার পুরসভার ভোটের দিন আচমকাই বিধানসভা স্থগিতের কথা টুইট করে জানান রাজ্যপাল। যা নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় জানিয়ে দেন এটা মন্ত্রিসভার সুপারিশেই করেছেন রাজ্যপাল। নতুন কোনও অধিবেশন ডাকার আগে পুরানো অধিবেশনে স্থগিত করতে হয়।

রাজ্যপালের টুইট সূত্রে জানা গিয়েছে, আগামী ১২ মার্চ রাজ্যে বাজেট অধিবেশন শুরু হবে। প্রথম দিনেই জবাবি ভাষণ দেবেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep dhankar)। তারপরেই সোমবার অর্থাৎ ১৪ মার্চ রাজ্য বাজেট পাঠ করবেন মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata banerjee)। রাজ্যপাল অর্থবিলেও সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের