মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: হাজার হাজার মানুষের কাছে তিনি ছিলেন হাসিখুশি এক পরিচিত মুখ। পথকুকুর ও পোষ্য প্রাণীদের নিয়ে তৈরি তাঁর ভিডিও নিয়মিত জায়গা করে নিত সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই প্রাণবন্ত মেয়েটির অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। বাদ নেই প্রতিবেশী ও অনুরাগীরাও। বছর ২৩ এর জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর মৃত্যুকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। আর তারই মধ্যে প্রেমিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে পরিবার।

সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির মগরায়। গত বৃহস্পতিবার নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সায়নী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, প্রতিবেশী এবং অনুরাগীদের মধ্যে। ভ্লগার হিসেবে সায়নী ছিলেন বেশ জনপ্রিয়। এলাকার পথকুকুর ও নিজের পোষ্যদের নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করতেন তিনি। সুন্দরী, আদুরী, শিবা এবং নিজের পোষ্য পরিবারকে ঘিরে তাঁর কনটেন্ট বহু মানুষের মন জয় করেছিল। প্রাণীদের প্রতি তাঁর ভালোবাসা ছিল সকলের কাছেই পরিচিত।

আরও পড়ুন: চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে মার খেয়ে কাঁদলেন কল্যাণ

সায়নীর মৃত্যুর পর তাঁর বাড়িতে যেন নেমে এসেছে নিস্তব্ধতা। বাড়ির উঠোনে এখনও দাঁড়িয়ে রয়েছে তাঁর প্রিয় বুলেট মোটরসাইকেল। কয়েক মাস আগেই কিনেছিলেন বাইকটি। সেই বাইকেই কলেজের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, এমন প্রাণোচ্ছল ও স্বপ্নভরা একটি মেয়ের আচমকা এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সায়নীর মা মলি চক্রবর্তীর অভিযোগ, গত চার বছর ধরে ত্রিবেণীর এক যুবকের সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারই সেই সম্পর্ক মেনে নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয় বলে জানা গিয়েছে। মলি চক্রবর্তীর দাবি, ঘটনার আগের দিন সায়নী তাঁর প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি অত্যন্ত ভেঙে পড়া অবস্থায় বাড়ি ফেরেন। পরিবারের অভিযোগ, ওই ঘটনার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সায়নী। মেয়ের বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য এবং মোবাইল ফোনের কিছু চ্যাটের ভিত্তিতে তাঁরা সায়নীর প্রেমিকের বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

পরিবারের দাবি, সায়নী দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। যদিও তিনি পরিবারের কাছে সব কথা খোলাখুলি বলেননি। মায়ের অভিযোগ, প্রেমিকের আচরণে পরিবর্তন এসেছিল এবং সম্পর্ক নিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তাঁর মেয়ে। ঘটনার পর অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছে সায়নীর পরিবার। তবে এই অভিযোগের বিষয়ে এখনও অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে সোশ্যাল মিডিয়ায় সায়নীর মৃত্যু নিয়ে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে। এই বিষয়ে মলি চক্রবর্তী সকলকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পূর্ণ সত্য সামনে আসার আগে যেন কেউ ভিত্তিহীন মন্তব্য না করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বা অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে মার খেয়ে কাঁদলেন কল্যাণ

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

যুবকের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে গাছে উঠে নোট বৃষ্টি বানরের

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

অজিথের মাকে শেষ বিদায় জানাতে তৃষাকে নিয়ে অভিনেতার বাড়িতে বিজয়

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগে গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক