রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আইপিএলের  ফাইনালে আজ (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম -এ মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলই নিজেদের দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের লক্ষ্যে নামছে মাঠে। তবে ম্যাচের আগে এমন এক পরিসংখ্যান সামনে এসেছে, যা বেঙ্গালুরুর সমর্থকদের আশাবাদী করে তুলেছে, আবার গুজরাট শিবিরে বাড়ছে চিন্তা।

২০১৮ সাল থেকে আইপিএলে একটি বিশেষ ট্রেন্ড দেখা যাচ্ছে। যে দল কোয়ালিফায়ার-১ জিতেছে, সেই দলই শেষ পর্যন্ত ট্রফি জিতেছে। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস , ২০১৯ ও ২০২০-তেমুম্বাই ইন্ডিয়ান্স, ২০২১-এ আবার চেন্নাই, ২০২২-এ গুজরাট, ২০২৩-এ চেন্নাই এবং ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্স এই ধারাবাহিকতা বজায় রেখেছে। এবার কোয়ালিফায়ার-১-এ গুজরাটকে একতরফাভাবে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু। তাই ইতিহাস বলছে, পাল্লা কিছুটা আরসিবির দিকেই ঝুঁকে। তবে গুজরাটের ভরসা তাদের ঘরের মাঠ। আহমেদাবাদের এই মাঠে টানা চার ম্যাচ জিতেছে শুভমন গিলের দল, যার মধ্যে আরসিবির বিরুদ্ধে জয়ও রয়েছে। ফলে নিজেদের দুর্গে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে তারা। এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে পারে পাওয়ারপ্লেতেই।  গুজরাটের হাতে রয়েছে পিস রাবাদা, মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার মতো উইকেট শিকারি বোলার। অন্যদিকে আরসিবির বড় ভরসা বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কল। শুভমন গিল ও সাই সুদর্শন এই মরশুমে ৭০০-র বেশি রান করে দুরন্ত ফর্মে রয়েছেন।

আরও পড়ুনঃ টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

অন্যদিকে বিরাট কোহলি ফের ৬০০-র বেশি রান করেছেন। মাঝের ওভারগুলোতে রজত পাটিদার, টিম ডেভিড ও ক্রুনাল পান্ডিয়া আরসিবিকে বাড়তি শক্তি জোগাবেন। বিশেষ নজরে থাকবেন রাবাডা। তাঁর ঝুলিতে ইতিমধ্যেই ২৮ উইকেট। আর দু’টি উইকেট পেলেই তিনি ভিন্ন দুই দলের হয়ে দুই মরশুমে ৩০ উইকেট নেওয়ার নজির গড়বেন। আইপিএলের ইতিহাসে মাত্র দুটি দল সফলভাবে তাদের শিরোপা রক্ষা করেছে, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। আরসিবি কি কোয়ালিফায়ার ১ বিজয়ী হিসেবে তাদের সোনালী ঐতিহ্য বজায় রেখে টানা দ্বিতীয় শিরোপা জিতবে, নাকি শুভমান গিলের গুজরাট টাইটানস নিজেদের মাটিতে ইতিহাস গড়তে সক্ষম হবে? সব মিলিয়ে আজকের ফাইনাল হতে চলেছে রুদ্ধশ্বাস লড়াই।

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা

দুধের জন্য বায়না ধরেছিল চার বছরের শিশু, পিটিয়ে মারল নরপিশাচ বাবা

প্রতিবন্ধী বৃদ্ধের হাতে চার ঘণ্টা পেঁচিয়ে বিষধর সাপ, যা ঘটল শুনলে….

পুলিশকে ধাক্কাধাক্কি করার অপরাধে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেফতার ১০

বিশেষ এক নিয়ম বাতিলের আহ্বান জানিয়ে আইপিএলে আমূল পরিবর্তনের পরামর্শ শচিনের

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় আমি গর্ভবতী ছিলাম না’, বিতর্কে মুখ খুললেন মাধুরী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক