প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় টানা ভারী বৃষ্টি ও আবহাওয়া দপ্তরের সতর্কতার কারণে পবিত্র কেদারনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও তীর্থযাত্রীকে কেদারনাথ ধামের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না।

রুদ্রপ্রয়াগসহ পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর ওই অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে। বজ্রঝড় ও ভূমিধসের সম্ভাবনা থাকায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, কেদারনাথ যাত্রাপথে থাকা সমস্ত তীর্থযাত্রীকে নিকটবর্তী নিরাপদ আশ্রয়স্থলে থামিয়ে দেওয়া হচ্ছে। যাত্রীদের অগ্রসর না হয়ে নির্ধারিত হোল্ডিং পয়েন্টে অবস্থান করতে বলা হয়েছে। রুদ্রপ্রয়াগের জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার এই নির্দেশ কার্যকর করতে সংশ্লিষ্ট সমস্ত দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন।

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রা পুনরায় শুরু করা হবে না। সেক্টর অফিসার, পুলিশ, এসডিআরএফ, এনডিআরএফ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোথাও ভূমিধস, রাস্তা বন্ধ বা দুর্ঘটনা ঘটলে দ্রুত জেলা জরুরি কার্যক্রম কেন্দ্রে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রশাসন সকল তীর্থযাত্রীকে সরকারি নির্দেশিকা মেনে চলার এবং অযথা ঝুঁকি না নেওয়ার অনুরোধ জানিয়েছে। বর্তমানে কেদারনাথের দিকে যাওয়া সব পথেই তীর্থযাত্রীদের আটকে দেওয়া হচ্ছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের