২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ জুন দু’দিনের সফরে রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় রাজনৈতিক পরিবর্তনের পর ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে বঙ্গে নতুন বিজেপির সরকার এবং তার মন্ত্রিসভা গঠন হয়েছে। এরপরেই ফের দু দিনের বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। হুগলি জেলার সিঙ্গুরে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। ঐদিন পশ্চিমবঙ্গ দিবস। তাই হুগলি জেলার আরামবাগে প্রথমে জনসভা করার পাশাপাশি সিঙ্গুরের জনসভা করে সেখান থেকে পরিবর্তনের বাংলায় শিল্প নিয়ে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিঙ্গুর(Singur ) এবং আরামবাগে (Arambag)কোন কোন জায়গায় জনসভা হতে পারে সেই এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গিয়েছে।

২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে হুগলি জেলায় পরপর দুটি জনসভায় যোগ দেওয়ার পর কলকাতায় রাত্রি বাস করতে পারেন প্রধানমন্ত্রী। রাজভবনে রাত্রি বাস করতে পারেন মোদি।সূত্রের খবর অনুযায়ী, পরের দিন অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ব্রিগেডের ময়দানে লক্ষাধিক মানুষের সঙ্গে যোগাসন অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি সেখান থেকে দিল্লী ফিরে যাবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে দিল্লি সফর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। সেখানে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে কর্মসংস্থান ও শিল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা করে থাকতে পারেন মুখ্যমন্ত্রী। দু’দিনের বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের বেকারদের কাছে নতুন বার্তা দিতে পারেন,এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরে জনসভা করে সেখান থেকে পরিবর্তনের ডাক দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি সরকার এলে, রাজ্যে বেকারদের কর্মসংস্থান এবং শিল্প কারখানা গড়ার বিষয়ে বিশেষ উদ্যোগী হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০২৬ এর বিধানসভা নির্বাচনে বঙ্গের মানুষ বিজেপিকে ব্যাপকভাবে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। তাই এবার প্রতিশ্রুতি রাখার পালা। রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের মতে তাই পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন ২০ জুন রাজ্যের মাটিতে পা রেখে আরামবাগের পাশাপাশি সিঙ্গুরের মাটি থেকে শিল্প ও কারখানা নিয়ে বড় ঘোষণা করতে পারেন দেশের প্রধানমন্ত্রী। জানা গেছে, আগামী ১৭ জুনের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ এসপিজি টিম রাজ্যে এসে পৌঁছবে। এরপর তাঁরা আরামবাগ এবং সিঙ্গুরে গিয়ে কোন জায়গায় জনসভা হতে পারে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ব্রিগেডের যোগা দিবসের অনুষ্ঠানের স্পট ভিজিট(Spot Visit) করার পর সেখানে প্রধানমন্ত্রী যোগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…