আমেরিকায় ৩০ ভারতীয় ট্রাক চালক গ্রেফতার, পাঠানো হচ্ছে দেশে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে ৩০ ভারতীয় ট্রাকচালকসহ মোট ৫২ জনকে আটক করেছে দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনী। মার্কিন প্রশাসন জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) জানিয়েছে, ‘অপারেশন চেকমেট’ নামের বিশেষ অভিযানে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ইউমা সেক্টরে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে আমেরিকায় অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বাণিজ্যিক ট্রাকচালক ছিলেন। মার্কিন সংস্থা জানিয়েছে, গ্রেফতার হওয়া ৩৬ জন ট্রাকচালকের মধ্যে ৩০ জন ভারতীয় নাগরিক। এছাড়া মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার ছয়জন নাগরিকও রয়েছেন। তাদের অধিকাংশের কাছেই ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো রাজ্যগুলির কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) পাওয়া গিয়েছে। তবে কয়েকজনের কাছে কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।
সিবিপি আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের অনেকের কাছেই প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় ইস্যু করা কর্মসংস্থান অনুমোদনপত্র ছিল। কিন্তু বর্তমানে সেই নথিগুলোর বৈধতা আর কার্যকর নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ। মার্কিন প্রশাসন বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফেডারেল আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ‘অপারেশন চেকমেট’ এর মূল উদ্দেশ্য হল অভিবাসন আইন বাস্তবায়নের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধভাবে অবস্থানরত চালকদের শনাক্ত করা। ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত চিফ পেট্রোল এজেন্ট ডাস্টিন কডল বলেন, এই অভিযান জননিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার মতে, প্রয়োজনীয় বৈধতা ছাড়া বাণিজ্যিক যান চালানো সড়ক ব্যবহারকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারেন।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি একটি কঠোর নীতিমালা জারি করেছে। নতুন নির্দেশনায় অযোগ্য বা প্রয়োজনীয় যোগ্যতাহীন বিদেশি নাগরিকদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানোর লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন ট্রাকচালকের বিরুদ্ধে গুরুতর সড়ক দুর্ঘটনা ও দায়িত্বহীনভাবে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। এসব ঘটনার পর থেকেই বাণিজ্যিক পরিবহন খাতে নজরদারি আরও জোরদার করেছে মার্কিন কর্তৃপক্ষ।

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার