কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বিতীয়বার কন্যাসন্তানের মা হয়েছেন বুবলী! শোবিজ দুনিয়ায় তারকাদের কোনও কথা গোপন থাকে না। ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় তাঁদের ঘরের খবর। বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, দ্বিতীয়বার মা হতে চলেছেন ঢাকাইয়া নায়িকা শবনম বুবলী। যিনি বাংলাদেশের কিং শাকিব খানের দ্বিতীয় স্ত্রী হিসেবেও পরিচিত। কয়েক বছর আগে অভিনেত্রী নিজেই শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের খবরে সিলমোহর দিয়েছিলেন। এবং জানিয়েছিলেন তাঁদের সন্তানও আছে, সে লন্ডনে জন্মগ্রহণ করেছে। এই নিয়ে সেই সময়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সমাজমাধ্যমে। অপু বিশ্বাসকেও লুকিয়ে বিয়ে করেছিলেন শাকিব খান, বুবলীকেও তাই। সমালোচনায় পড়েন সুপারস্টার। যদিও অপুকে ডিভোর্সের পরেই তিনি বুবলীর প্রেমে পড়েছিলেন বলে জানা যায়। বর্তমানে দুই ছেলেকেই বাবার স্নেহ দিয়ে বড় করছেন শাকিব খান। যাই হোক, বেশ কিছুমাস গুঞ্জন আবারও মা হতে চলেছেন বুবলী। বেশ কিছু ছবিতে তাঁর বেবি বাম্প বোঝাও গিয়েছিল।

আসলে কিছু মাস শাকিবের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন বুবলী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। সুতরাং বোঝাই যাচ্ছিল, শহরের কোলাহল থেকে অনেক দূরে একে ওপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তারকা জুটি। এরপর অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি দেখে ভক্তদের মনে হতে শুরু করে যে, বুবলী আবার প্রেগনেন্ট। কিন্তু এই নিয়ে শাকিব বা বুবলী কেউই মুখ খোলেন নি। এবার এই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন কোরিওগ্রাফার অ্যাডলফ খান। গত সোমবার তিনি বুবলীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘মাতৃত্ব সুন্দর। কন্যা সন্তান আল্লার বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’ (ফেসবুকের লেখা অপরিবর্তিত)।

পোস্টটি নজরে পড়তেই বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বুবলীকে অভিনন্দন জানাচ্ছেন। তবে পোস্টার বিষয়ে বুবলী বা শাকিব কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। এদিকে বিভিন্ন সূত্রে বুবলীর সন্তান জন্মদানের দাবি করা হলেও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২২ সালে শাকিব খান ও বুবলী তাদের বিয়ে এবং সন্তান থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরে জানা যায়, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। 

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি