প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  টানা ভারী বৃষ্টির জেরে ফের ধস উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির কাছে সেবক করোনেশন সেতুর সামনে বড়সড় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাহাড় থেকে বিশাল পাথর ও মাটি নেমে আসায় যান চলাচল ব্যাহত হয়। এর ফলে সিকিম ও কালিম্পঙের সঙ্গে শিলিগুড়ির সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ধসের জেরে  সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে বহু পর্যটক ও সাধারণ যাত্রী মাঝরাস্তায় আটকে পড়েন। খবর পেয়ে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। ধস সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দার্জিলিং পাহাড় ও সংলগ্ন এলাকায় টানা ভারী বৃষ্টি হয়েছে। তার জেরেই সেবক কালীমন্দির সংলগ্ন এলাকায় এই ধস নামে। ধস সম্পূর্ণ না সরানো পর্যন্ত ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্ভব নয় বলে জানানো হয়েছে। অন্যদিকে, প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক ও মহানন্দা-সহ একাধিক নদীর জলস্তর বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে গজলডোবা তিস্তা ব্যারেজ এবং মহানন্দা ব্যারেজের একাধিক লকগেট খুলে জল ছাড়া হচ্ছে।

আরও পড়ুনঃ নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

তিস্তার নিম্ন অববাহিকায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যদিও দার্জিলিং ও কালিম্পঙের অধিকাংশ এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং ১১০ নম্বর জাতীয় সড়কের মেরামতির কাজও এগিয়েছে, তবুও সিকিমের একাধিক এলাকায় ভারী বৃষ্টির জেরে দুর্ভোগ অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয় পাহাড়ি সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখির বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি শ্যানন

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

প্রেমের টানে বাংলাদেশ থেকে হাবড়ায় যুবতী, প্রেমিক বিয়েতে আপত্তি জানাতেই ধুন্ধুমার

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণ হারালেন পাঁচ ম‍ৎস্যজীবী

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব