মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের মাঝেই বড় সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বের। দুই মন্ত্রী রভনীত সিং বিট্টু ও জর্জ কুরিয়ানকে রাজ্যসভার টিকিট দেয়নি গেরুয়া শিবির। আগামী ১৮ জুন ১০ রাজ্যের ২৪ রাজ্যসভা আসনে ভোট। সেই ভোটের জন্য গতকাল, বৃহস্পতিবার (৪ জুন) প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দলের কেন্দ্রীয় সংসদীয় নির্বাচন সমিতির বৈঠকে মোট ১০ প্রার্থীর নামে সিলমোহর দেওয়া হয়। পাশাপাশি ওড়িশার একটি আসনের উপনির্বাচনেরও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যদিও ওই দুই কেন্দ্রীয় মন্ত্রীকে আর রাজ্য়সভার টিকিট দিল না বিজেপি নেতৃত্ব। ফলে প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভা থেকে ছুটি হয়ে গিয়েছে দুই রাষ্ট্রমন্ত্রীর।

রেলের রাষ্ট্রমন্ত্রীর পদে রয়েছেন রভনীত সিং বিট্টু ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়ান। তাঁদের রাজ্য়সভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে আগামী ২১ জুন। তাঁদের পুনরায় রাজ্যসভার টিকিট না দেওয়ায়, আর কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই হবে না। যার ফলে মোদির মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। রভনীত সিং বিট্টু রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁকে পঞ্জাবে বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে দেখা যাবে। আগামী বছরেই ফেব্রুয়ারি মাসে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। রভনীত সিং বিট্টু জানিয়েছেন, তিনি পঞ্জাবের বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করছেন। তাই জাতীয় রাজনীতি থেকে ফের রাজ্যস্তরের রাজনীতিতে ফিরে যাবেন রভনীত।

আরও পডুন: শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

জর্জ কুরিয়ান খ্রিস্টান নেতা, সর্বভারতীয় স্তরে বিজেপির অন্যতম সংখ্যালঘু মুখ। মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁকে পুনরায় টিকিট দেয়নি পদ্ম শিবির।

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বাইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন