পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন আগেই কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র, কন্ডোম ও বেডরুমের হদিশ মিলেছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কার্যালয় ঘিরে সামনে এল আরও এক চাঞ্চল্যকর ছবি। জনসেবার অফিস নাকি ব্যক্তিগত আরামকক্ষ, তা নিয়ে এখন সরগরম গোটা এলাকা।

শুক্রবার স্থানীয়দের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে প্রাক্তন বিধায়কের বাড়ি ও কার্যালয় চত্বর। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে বিতরণ না করে অফিস ঘরেই মজুত করে রাখা হয়েছিল। ক্ষুব্ধ বাসিন্দারা কার্যালয়ে ঢুকে ত্রিপল-সহ একাধিক সামগ্রী দেখতে পান, যা সাধারণ মানুষের হাতে পৌঁছনোর কথা ছিল। তবে আসল চমক অপেক্ষা করছিল ভিতরে। কার্যালয়ের দু’টি সুসজ্জিত ঘরে পাওয়া যায় বিছানা, তোষক, বালিশসহ আরাম-আয়েশের যাবতীয় ব্যবস্থা। যেন রাজনৈতিক অফিস নয়, ছোটখাটো অতিথিশালা। আর একটি ঘরের ড্রয়ার খুলতেই কার্যত চোখ কপালে ওঠে। সেখানে মজুত ছিল একাধিক কন্ডোমের প্যাকেট। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের একাংশের কটাক্ষ, ‘এতদিন ভেবেছিলাম অফিসে উন্নয়নের পরিকল্পনা হয়, এখন দেখছি পরিকল্পনার ধরনটাই অন্য।’ বিজেপির স্থানীয় নেতৃত্বও তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই এসব চললেও ভয়ের কারণে কেউ মুখ খুলতে পারেননি।

আরও পড়ুনঃ ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

উল্লেখ্য, সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজে উদ্ধার হওয়া তথাকথিত ‘বেডরুম’-এও এসি, ফ্রিজ, অ্যাটাচ বাথরুমের পাশাপাশি কন্ডোম পাওয়া গিয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর তরজা।

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর