দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। গত রবিবার (৩১ মে) বাংলাদেশের কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হতেই গুঞ্জন শুরু হয়। যিনি ফেসবুকে পোস্টে কন্যাসন্তানের মা হওয়ার জন্যে বুবলীকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু তারকা দম্পতির থেকে কোনও সুখবর আসেনি। এদিকে মাস কয়েক ধরেই বুবলীর প্রেগন্যান্সির গুঞ্জন ছিল। সেই ব্যাপারেও বুবলী মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে শুক্রবার (৫ জুন) বিকেলে ফেসবুকের মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন বুবলী। জানালেন, ১১ মে কন্যাসন্তানের জননী হয়েছেন তিনি। তৃতীয়বার বাবা হয়েছেন শাকিব খান। মেয়ের নাম কী রাখলেন, সেটাও জানিয়েছেন। 

২০২১ সালে অভিনেত্রী শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের খবরে সিলমোহর দেন এবং জানান তাঁদের সন্তানও আছে, সে লন্ডনে জন্মগ্রহণ করেছে। এই নিয়ে সেই সময়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সমাজমাধ্যমে। অপু বিশ্বাসকেও লুকিয়ে বিয়ে করেছিলেন শাকিব খান, বুবলীকেও তাই। অপু বিশ্বাসের সঙ্গেও তাঁর একটি পুত্রসন্তান রয়েছে। জানা যায়, ২০১৮ সালে অপুকে ডিভোর্সের পরেই বুবলীকে বিয়ে করেছন শাকিব। বর্তমানে দুই ছেলেকেই বাবার স্নেহ দিয়ে বড় করছেন শাকিব খান। আর বুবলীর সঙ্গে সংসার করছেন। মাস কয়েক আগে লন্ডনে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন শাকিব বুবলী। তাঁদের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই অভিনেত্রীর দ্বিতীয়বার প্রেগন্যান্সির গুঞ্জন শুরু হয়। পোশাকের ফাঁকে বেবি বাম্প নিয়েও গুঞ্জন ওঠে। কিন্তু কিছুই প্রকাশ্যে আনেন নি তিনি।

অবশেষে কন্যার মা হওয়ার কথা জানালেন বুবলী। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’ (ফেসবুকের লেখা অপরিবর্তিত)। পোস্টের সঙ্গে শেয়ার করা একটি কার্ডে নবজাতকের নামও জানিয়েছেন, ‘শারলিন খান’। আর বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর কথাও উল্লেখ করে দিয়েছেন। যদিও তৃতীয় বার বাবা হওয়ার বিষয়ে এখনও চুপ শাকিব খান।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট