‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর শহরে এসে সুখবর দিলেন তিনি। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘কলকাতা মেট্রোর যাতে আরও উন্নতি হয় তাই ৬০টির কাছাকাছি নিউ জেনারেশন ট্রেন আনার পরিকল্পনা রয়েছে। আগামী ৪-৫ বছরের মধ্যে তা চলে আসবে। কলকাতা এক নতুন গতি পাবে। চিংড়িঘাটা এলাকায় মেট্রোর কাজ হয়ে গেলে, কলকাতা শহরে যাতায়াতের ক্ষেত্রে মানুষের আরও সুবিধা হবে। এর জন্য একাধিক প্রকল্পও নিয়েছে রেলমন্ত্রক।’ নবান্ন সভাঘরে পৌঁছনোর আগে রেলমন্ত্রী কলকাতা মেট্রো নিয়ে এই বিশেষ ঘোষণা করেন।

আরও পডুন: লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

কলকাতায় এসেই সবাইকে চমকে দিয়েছেন রেলমন্ত্রী। নবান্নে যাওয়ার আগে  একদম সাধারণ মানুষের মতো মেট্রোয় চড়তে দেখা গেল রেলমন্ত্রীকে। আজ, শনিবার বিমানবন্দর সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশনে পৌঁছে যান রেলমন্ত্রী। সেখান থেকেই চড়েন মেট্রোতে। কথা বলেন যাত্রীদের সঙ্গেও। তারপরে নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে অটোতে করে বেলঘরিয়া হাইওয়েতে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই তাঁর গাড়ি রাখা ছিল। সেই গাড়িতে করে সোজা নবান্ন সভাঘরে পৌঁছে যান অশ্বিনী বৈষ্ণব। এদিন রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও পরিবহণ সচিব। 

এদিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। দুপুরে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ দেখতে আসবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত