বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে জোরালো শুরু করল বরুণ ধাওয়ানের নতুন রোম্যান্টিক-কমেডি ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১১ কোটি টাকার ব্যবসা করে ছবিটি এই সপ্তাহের নতুন মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে শীর্ষে উঠে এসেছে। ডেভিড ধাওয়ান পরিচালিত এই পারিবারিক বিনোদনমূলক ছবির শুরু দেখে আশাবাদী নির্মাতারাও।

দীর্ঘদিন পর আবারও হালকা মেজাজের পারিবারিক কমেডি নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন বরুণ ধাওয়ান। তাঁর নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ভালো ফল করেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ছবিটি ভারতে প্রথম দিনে ৭.৫০ কোটি টাকা নেট সংগ্রহ করেছে। দেশজুড়ে মোট ৯ হাজার ৪৮১টি শো-তে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দিনের শেষে ভারতীয় বাজারে ছবির গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি টাকা। একইসঙ্গে বিদেশের বাজার থেকেও ছবিটি ২ কোটি টাকা আয় করেছে। ফলে বিশ্বব্যাপী প্রথম দিনের মোট গ্রস কালেকশন পৌঁছেছে ১১ কোটিতে।

দর্শকদের উপস্থিতির দিক থেকেও ছবিটি মোটের উপর ইতিবাচক সাড়া পেয়েছে। প্রথম দিনে গড় অকুপেন্সি ছিল ২০.১৫ শতাংশ। সকালের শো-তে তুলনামূলক কম দর্শক থাকলেও দুপুর, সন্ধ্যা ও রাতের শো-তে দর্শক সংখ্যা ক্রমশ বেড়েছে। বিশেষ করে দিল্লি-এনসিআর, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলি থেকে ছবিটি উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। একই দিনে মুক্তি পাওয়া ববি দেওলের ‘বন্দর’-র তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বরুণের এই ছবি। যেখানে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ প্রথম দিনে ৭.৫০ কোটি টাকা নেট আয় করেছে, সেখানে ‘বন্দর’-র প্রথম দিনের নেট কালেকশন ছিল মাত্র ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন: সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

তবে বক্স অফিসে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে রাম চরণের ‘পেদ্দি’। যদিও ‘পেদ্দি’ ইতিমধ্যেই কয়েকদিন ধরে প্রেক্ষাগৃহে চলছে এবং দুই দিনে ৯৬.৪০ কোটি টাকার নেট সংগ্রহ করেছে, তবুও নতুন মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে বরুণ ধাওয়ানের ছবিই সবচেয়ে ভালো সূচনা করেছে।ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক বিবাহিত দম্পতিকে ঘিরে। স্বামী দ্রুত সন্তান চাইছেন, অন্যদিকে স্ত্রী নিজের কেরিয়ার গড়ার দিকে মনোযোগ দিতে চান। এই মতবিরোধ থেকেই শুরু হয় একের পর এক হাস্যকর পরিস্থিতি, যা ছবির মূল আকর্ষণ। বরুণ ধাওয়ানের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে। প্রথম দিনের আয় দেখে ট্রেড বিশেষজ্ঞদের ধারণা, সপ্তাহান্তে ছবিটির ব্যবসা আরও বাড়তে পারে।

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’