৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্কে বয়স যে সবসময় বাধা হয়ে দাঁড়ায় না, তার বহু উদাহরণ রয়েছে। কিন্তু সেই প্রেমই যে শেষ পর্যন্ত প্রাণ কাড়বে তা হয়তো কল্পনাও করেননি ৮১ বছরের জনপ্রিয় অভিনেতা। খুন হয়েছেন হলিউড সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে নিজের বাড়ির সামনে অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতার প্রেমিকার ৪৪ বছরের ছেলে মাইকেল গ্লেডহিলকে। জেমস হ্যান্ডির মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। 

জেমসকে খুনের অভিযোগে লস অ্যাঞ্জেলেস পুলিশ মাইকেল গ্লেডহিলকে গ্রেফতার করেছে। খুনের কথা নিজেই জানিয়েছেন অভিনেতার প্রেমিকার ছেলে। জানা গিয়েছে, গত বুধবার (৩জুন) সকালে জেমস হ্যান্ডির বাড়ি থেকে ৯১১ নম্বরে কল করে এক ব্যক্তি জানান, ‘আমি এই মাত্র পাপী মানুষটিকে খুন করেছি।’ সেই খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। অভিনেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর বুকে গাঁথা ছিল ছুরি।  হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে একাধিক ছুরির আঘাত ছিল।  তদন্তে পুলিশ নিশ্চিত করেছে হত্যাকারী মাইকেল গ্লেডহিল জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে। তিনি তাঁর মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন। তবে গ্লেডহিল ঠিক কী কারণে জেমস হ্যান্ডিকে খুন করেছেন, তা জানা যায়নি।

আরও পড়ুন: সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

১৯৪৫ সালের মার্চ মাসে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণকারী হ্যান্ডির অভিনয়ের পথচলা শুরু হয় বিশ্ববিদ্যালয় জীবনে। বেশ কয়েকটি নাটকে অভিনয়ের সুযোগ পাওয়ার পর থিয়েটারের প্রতি তাঁর আগ্রহ জন্মায়। পরবর্তীতে তিনি ইংরেজি ও নাট্যকলা নিয়ে পড়াশোনা করেন এবং অধ্যাপকদের উৎসাহে পেশাগতভাবে অভিনয়কে বেছে নেন। তবে, চলচ্চিত্র জীবন শুরু হওয়ার আগেই হ্যান্ডির জীবনে এক অপ্রত্যাশিত মোড় আসে। ২১ বছর বয়সে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৬ সালের আগস্ট থেকে ১৯৬৭ সালের জুলাই পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধের সময় তাই নিন-এ অবস্থিত ১৯৬তম লাইটনিং ব্রিগেডের হয়ে দায়িত্ব পালন করেন। তারপর  ‘ট্যাপস’ ছবির মাধ্যমে তিনি ফেরেন অভিনয়ে। সেখানে তিনি জর্জ সি. স্কট, টিমোথি হাটন, টম ক্রুজ এবং শন পেনের  সঙ্গে অভিনয় করেছিলেন। সেখান থেকেই হলিউডে  ধীরে ধীরে খ্যাতি অর্জন করেন। জেমস ‘টপ গান: ম্যাভেরিক’ ছাড়াও ‘জুমানজি’, ‘লোগান’, ‘এনওয়াইপিডি ব্লু’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: নিউইয়র্ক’, ‘ক্যাসেল’, ‘এনসিআইএস’, ‘দ্য ওয়েস্ট উইং’, ‘দ্য এক্স-ফাইলস’ এবং ‘মার্ডার, শি রোট’-এর মতো জনপ্রিয় ছবি ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। তাঁর  সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান: ম্যাভেরিক’। ব্লকবাস্টার সেই ছবিটিতে তিনি জিমি নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেছিলেন। 

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা