আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আমেরিকার সঙ্গে ইজরায়েলের বন্ধুত্ব সর্বজনবিদিত। গাজায় গণহত্যা হোক কিংবা ইরানের শীর্ষ নেতাদের জত্যা করা- বরাবর বন্ধু ইজরায়েলের পাশে থেকেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা। অথচ এবার সেই ইজরায়েলের বিরুদ্ধেই আমেরিকার শীর্ষ আধিকারিক বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তাদের গতিবিধির উপরে নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট কার্যত হোয়াইট হাউস ও পেন্টাগনের শীর্ষ কর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওই রিপোর্টের পরেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন (মার্কিন প্রতিরক্ষা দফতরের সদর কার্যালয়)।

মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি’ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্ট এজেন্সি বা ডিআইএ ইজরায়েলের কাছ থেকে পাল্টা গুপ্তচরগিরি বা নজরদারির মাত্রার সর্বোচ্চ স্তর ‘ক্রিটিক্যাল’-এ উন্নীত করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ হোক কিংবা লেবানন সঙ্কট-মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আলোচনা সংক্রান্ত তথ্য সংগ্রহের লক্ষ্যে ইজরায়েল শীর্ষ মার্কিন আধিকারিকদের উপর গুপ্তচরবৃত্তি করছে। পেন্টাগনে কর্মরত এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ‘মিত্র দেশগুলির গুরুত্বপূর্ণ তথ্য হাতাতে ইজরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের চেষ্টা সব সীমা লঙ্ঘন করে গিয়েছে। তাই আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও হোটেলের রুমে বা সুরক্ষিত নয় এমন কোনও স্থানে কোনও গুরুত্বপূর্ণ আলোচনা করা যাবে না। কোনও কম্পিউটার স্থায়ীভাবে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মার্ট ফোনের পরিবর্তে ওয়ার্নার ফোন ও বিশেষ কমিউনিকেশন প্রটোকল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।’

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক আধিকারিকদের উপরে গোয়েন্দাগিরির কথা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ওয়াশিংটনে অবস্থিত ইজরায়েলি দূতাবাসের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, ‘আমেরিকা হচ্ছে ইজরায়েলের পরীক্ষিত বন্ধু। সুখে-দুঃখে দুই দেশ একে অন্যের পাশে রয়েছে। ফলে আমেরিকার আধিকারিকদের উপরে কেন নজরদারি করতে যাব আমরা?’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?