কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

Share:

নিজস্ব প্রতিনিধি:   সূর্যকুমার যাদবের জায়গায় ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। নতুন দায়িত্ব পাওয়ার পর দেওয়া প্রথম প্রতিক্রিয়াতেই ঝড় তুলেছেন শ্রেয়স। স্পষ্ট করে জানিয়েছেন, দলে বড় পদ পেলেও নিজের ব্যক্তিত্ব ও চিন্তাভাবনায় কোনো পরিবর্তন আনবেন না। এখানেই শেষ নয় বলেছেন আরও বড় কথা। জানিয়েছেন তিনি কারও ‘ছত্রছায়ায়’ থাকবেন না। এই ‘ছত্রছায়া’ শব্দ নিয়েই শুরু হয়েছে ব্যপক চর্চা। অনেকেই বলছেন নাম না করে ভারতের হেড কোচ গম্ভীরকে খোঁচা দিয়েছেন নতুন অধিনায়ক শ্রেয়স। 

শ্রেয়স আইয়ার বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, নেতৃত্বের দায়িত্ব পালনের জন্য অন্য কারও মতো হওয়ার কোনো প্রয়োজন নেই। মুম্বইয়ের এই ব্যাটসম্যানের কথায়, অধিনায়কত্ব এমন একটি চ্যালেঞ্জ যা তিনি উপভোগ করেন, কিন্তু এটি তাঁর তার ব্যক্তিত্ব বা খেলার ধরনে কোনো পরিবর্তন আনতে বাধ্য করবে না। একটি অনুষ্ঠানে শ্রেয়স বলেছেন, ‘আমার পরিচয় বদলানোর কোনও প্রয়োজন নেই। আমি আগের মতোই থাকব। আমার অন্য কারও ছায়ায় থাকার বা অন্য কেউ হয়ে ওঠার দরকার নেই।’

নতুন অধিনায়ক জানিয়েছেন, তাঁর লক্ষ্য সবসময়ই ছিল জয়ী হওয়া। শ্রেয়সের কথায়, “আমার মনোযোগ সবসময় জয়ের উপরই ছিল। শেখা এবং জেতা দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু খেলাটি উপভোগ করা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা আপনাকে অন্য এক স্তরে নিয়ে যায়।  ভারতীয় দলের অধিনায়কত্ব করা তাঁর জন্য একটি বিশাল দায়িত্ব, পাশাপাশি এটি একটি রোমাঞ্চকর চ্যালেঞ্জও।’  তবে শ্রেয়সের ‘ছত্রছায়া’ নিয়ে চর্চার কারণ জেনে নিন।  

আরও পড়ুন: রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

এই ‘ছত্রছায়া’ বা ‘ছায়া’ নামক শব্দের সূত্রপাত হয় ২০২৪ সালের আইপিএল মরসুম থেকে, যখন শ্রেয়স আইয়ার গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জিতিয়েছিলেন। মাঠে আইয়ারের দুর্দান্ত কৌশলগত পরিচালনা সত্ত্বেও, ক্রিকেট বিশ্ব এই জয়ের কৃতিত্ব ব্যাপকভাবে ‘গম্ভীর এফেক্ট’-কেই দিয়েছিল। এই মতবিরোধ আরও তীব্র হয়েছিল। গুঞ্জন উঠেছিল সেই সময়ে শ্রেয়সের সঙ্গে গম্ভীরের সম্পর্কে অবনতিও হয়েছিল। এমনকি কিছু প্রতিবেদনে এমনও বলা হয় যে, আইপিএল ২০২৫-এর আগে কেকেআর ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পেছনে এটাই ছিল আসল কারণ। যদিও মনোমালিন্যের কথা কেউ স্বীকার করেননি। তবে যাই হোক, ভারতীয় দলের এই দুই একগুঁয়ে ব্যক্তি ফের একবার  আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে কাজ করতে চলেছেন। আগামীতে কি হয় সেটাই এখন দেখার।  

 

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের