বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যালয়ের দেওয়ালে থাকা পাইপের সঙ্গে বাঁধা রয়েছে ছয় বছর বয়সী এক ছাত্রের দেহ। সেই দৃশ্য মনে করলেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। কেউ কীভাবে এত ছোট একটি শিশুকে হত্যা করতে পারে তা বুঝেই উঠতে পারছেন কেউ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। 

হাড় হিম করা কাণ্ড ঘটেছে বিহারের মধেপুরা জেলার মুরলিগঞ্জ থানা এলাকার খারি গ্রামের একটি আবাসিক বিদ্যালয়ে। রবিবার (৭ জুন) সকালে রহস্যজনক ভাবে ছয় বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছে। শৌচাগারের কাছে একটি পাইপের সঙ্গে বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ঘটনার পর থেকে স্কুলের পরিচালক সুনীল কুমার পলাতক রয়েছেন। মৃত ছাত্রের নাম আনন্দ প্রেম। সে পোখরাম পরমানন্দপুর ওয়ার্ড ১০-এর বাসিন্দা রামানন্দ যাদবের ছেলে। আনন্দ ইউকেজির ছাত্র ছিল এবং গত ছয় মাস ধরে সে ওই আবাসিক বিদ্যালয়ে থেকে পড়াশোনা করছিল।  

আরও পড়ুন: নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

মর্মান্তিক ঘটনাটি জানার পরেই আনন্দের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। নিহতের ঠাকুমা অভিযোগ করেছেন তাঁর নাতিকে হত্যা করে স্কুলের শৌচাগারের কাছে একটি পাইপের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। ওই স্কুলের ছাত্র মনীশ কুমার ও আকাশ কুমার চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন, ‘ঘটনার দিন মধ্যরাতে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্কুল চত্বরে প্রবেশ করে। তারা আনন্দ প্রেমের গলায় দড়ি বেঁধে তাকে শৌচাগারের কাছে ফেলে রেখে স্কুলের পেছন দিক দিয়ে পালিয়ে যায়।’ এই দাবিগুলো কতটা সত্য তা যাচাই করছে পুলিশ। খবর পেয়ে মুরলিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে। ডিএসপি এবং মুরলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানিয়েছেন, পুলিশ সব দিক খতিয়ে দেখছে। 

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে