তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে সোমবার গভীর রাতে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। নিউটাউনে তাঁর বাড়ি থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় থানায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য বিধাননগর মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। তারপরে তাঁকে আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, সল্টলেকের এক ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তোলা নেওয়ার মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সব্যসাচীর বিরুদ্ধে তিনি খুনের হুমকি, মানসিক নির্যাতনের অভিযোগও করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। ২০২৬-র বিধানসভা নির্বাচনে বারাসত থেকে  প্রার্থী হয়েছিলেন সব্যসাচী। এর আগে তিনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন। বিধাননগর পুরসভার মেয়রের পদও সামলেছিলেন সব্যসাচী। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি। দলের মধ্যেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। দলীয় কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছিল বিভিন্ন সময়। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- ৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

এদিন তাঁকে স্বাস্থ্যপরীক্ষা করতে নিয়ে যাওয়া এবং আদালতে তোলার সময়ে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, সেইদিকে নজর রেখেছে পুলিশ। এখন তৃণমূল নেতাদের দেখলেই বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। এতদিনের ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁরা। ডিম-ইট ছোড়া থেকে কালো পতাকা দেখানো বা চোর স্লোগান দেওয়া হচ্ছে। থানা ও হাসপাতালের বাইরে ধৃতের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে পুলিশের। তাই প্রস্তুতিও নিয়ে রেখেছেন তাঁরা। 

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা