২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের মক্কা হিসেবে পরিচিত ইংল্যান্ডের লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা দিল জয শাহের নেতৃত্বাধীন আইসিসি। পাশাপাশি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডেতে ব্যবহৃত পিচকেও ‘অসন্তোষজনক’ হিসেবে রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দুই পিচকেই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ২০০ বছরে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডসের পিচ। আজ মঙ্গলবার (৯ জুন) আইসিসি’র তরফে জানানো হয়েছে, দুই স্টেডিয়ামের পিচ যে সন্তোষজনক নয়, সেই সংক্রান্ত রিপোর্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয়েছে। তারা চাইলে ১৪ দিনের মধ্যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম টেস্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অ্যান্ডি পাইক্রফ্ট জানিয়েছেন, ‘পুরো ম্যাচজুড়ে অতিরিক্ত সিম মুভমেন্ট দেখা গিয়েছে। একাধিকবার বল নিচু হয়ে ব্যাটারের কাছে পৌঁছেছে। প্রথম দিনে ১৬ উইকেট এবং দ্বিতীয় দিনে ১৭ উইকেট পড়ায় উইকেটের বাউন্স ছিল অনিয়মিত ও অস্থির। তার মতে, ব্যাট ও বলের লড়াইয়ে পুরোপুরি বোলারদের পক্ষেই ভারসাম্য চলে গিয়েছিল।’

অন্যদিকে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডেতে ব্যবহৃত পিচকে ‘অসন্তোষজনক’ হিসেবে রেটিং দিয়েছেন ম্যাচ রেফারি গ্রাহাম লা ব্রুয়। আইসিসিকে পাঠানো রিপোর্টে তিনি বলেছেন, ‘উইকেট ছিল ধীরগতির ও নিচু বাউন্সের, যা রান করা ব্যাটারদের জন্য অত্যন্ত কঠিন করে তুলেছিল। একদিনের ক্রিকেটের উপযোগী ছিল না, কারণ ব্যাটারদের ইনিংস গড়তে অতিরিক্ত সময় নিতে হচ্ছিল এবং শুরু থেকেই স্পিন সহায়তা পাওয়া যাচ্ছিল, যা পুরো ম্যাচজুড়ে অব্যাহত ছিল।’ দুই ম্যাচ রেফারিই তাঁদের রিপোর্টে দুই দলের অধিনায়কদের উদ্বেগ তুলে ধরেছেন। উল্লেখ্য, লর্ডস কিংবা গদ্দাফি স্টেডিয়াম- দুই আন্তর্জাতিক ভেন্যুর আগে কোনও ডিমেরিট পয়েন্ট ছিল না।

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের